ঢাকা
২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কবি নজরুল ক্যাম্পাসে ২০২৫-২৬ সেশনের ভর্তি সহায়তায় ‘অগ্রপথিক’-এর হেল্প ডেস্ক ফুলবাড়ীতে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে অ্যাডভোকেসি সভা মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নোবিপ্রবিতে শিক্ষার্থীদের ‘সীরাতের সুর ধ্বনি’ আয়োজন দেশে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দৃশ্যমান: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ ‎মিলাদুন্নবীতে দুই সংগঠনকে আমন্ত্রণ না দেয়ার অভিযোগ কবি নজরুল কলেজ প্রশাসনের বিরুদ্ধে নেপালে আকস্মিক বন্যা ও পাহাড়ধসে নিহত বেড়ে ১৫৭ সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ আসবে বৃহস্পতিবার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫, নিখোঁজ কয়েকশ পর্যটক কবি নজরুল কলেজে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
Advertise with us

২০২৬ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা

ধর্ম ডেস্ক
বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫   ৫১ বার পঠিত
২০২৬ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা

ছবি-সংগৃহীত  

২০২৬ সালের ৫৯তম বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা করেছে তাবলিগ জামাত বাংলাদেশ (শুরায়ি নিজাম)।

বুধবার আখেরি মোনাজাত শেষে এ ঘোষণা করেন তাবলিগ শুরায়ি নিজামের শীর্ষ মুরব্বিরা।

শুরায়ি নিজামের অধীনে ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে আগামী বছরের টঙ্গী বিশ্ব ইজতেমা দুই ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপ ২, ৩ ও ৪ জানুয়ারি এবং পরবর্তী ধাপ ৯, ১০ ও ১১ জানুয়ারি।

এ বিষয়টি নিশ্চিত করেছেন তাবলিগ জামাত শুরায়ি নিজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।

এর আগে ৫৮তম বিশ্ব ইজতেমা শুরায়ি নিজামের তত্ত্বাবধানে প্রথম পর্বের সব আনুষ্ঠানিকতা আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে।

বাংলাদেশের মাওলানা জোবায়েরের পরিচালনায় আখেরি মোনাজাত দুপুর ১২টা ৮ মিনিটে শুরু হয়ে ১২টা ২৭ মিনিটে শেষ হয়।

এ সময় আল্লাহর নৈকট্য এবং মুসলিম উম্মার শান্তি কামনা করে প্রার্থনা করা হয়। বিশ্ব ইজতেমার প্রথম পর্বের এই মোনাজাতে লাখ লাখ মুসল্লি অংশগ্রহণ করেন।

মোনাজাত শেষে পরবর্তী বছরের শুরায়ি নিজামের তত্ত্বাবধানে ইজতেমার তারিখ নির্ধারণ করা হয়।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa