ঢাকা
২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কবি নজরুল ক্যাম্পাসে ২০২৫-২৬ সেশনের ভর্তি সহায়তায় ‘অগ্রপথিক’-এর হেল্প ডেস্ক ফুলবাড়ীতে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে অ্যাডভোকেসি সভা মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নোবিপ্রবিতে শিক্ষার্থীদের ‘সীরাতের সুর ধ্বনি’ আয়োজন দেশে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দৃশ্যমান: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ ‎মিলাদুন্নবীতে দুই সংগঠনকে আমন্ত্রণ না দেয়ার অভিযোগ কবি নজরুল কলেজ প্রশাসনের বিরুদ্ধে নেপালে আকস্মিক বন্যা ও পাহাড়ধসে নিহত বেড়ে ১৫৭ সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ আসবে বৃহস্পতিবার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫, নিখোঁজ কয়েকশ পর্যটক কবি নজরুল কলেজে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
Advertise with us

আল্লাহর কাছে কল্যাণ কামনার ৪ দোয়া

ধর্ম ডেস্ক
বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫   ৬২ বার পঠিত
আল্লাহর কাছে কল্যাণ কামনার ৪ দোয়া

প্রতীকী ছবি  

কোরআনে আল্লাহ তায়ালা বিভিন্ন দোয়া বর্ণনা করেছেন। এই দোয়াগুলো মুমিনের জীবনের জন্য গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে আল্লাহ তায়ালার কাছে কল্যাণ কামনা এবং অকল্যাণ থেকে রক্ষার আকুতি জানাতে হবে। কোরআনে বর্ণিত কল্যাণ কামনার চারটি দোয়া তুলে ধরা হলো এখানে—
رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ

‘হে আমাদের রব, দুনিয়া ও আখিরাত উভয় জীবনে আমাদের কল্যাণ দান করুন। আর জাহান্নামের আযাব হতে আমাদের রক্ষা করুন’ (সূরা আল-বাকারা, আয়াত :২০১)

رَبَّنَا ظَلَمْنَا أَنْفُسَنَا وَإِنْ لَمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ

‘হে আমাদের রব, আমরা আমাদের নিজেদের ওপর যুলুম করেছি। এখন যদি আপনি আমাদের ক্ষমা না করেন ও দয়া না করেন, তাহলে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে পড়ব’ (সূরা আল-আরাফ, আয়াত : ২৩)।

رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً إِنَّكَ أَنْتَ الْوَهَّابُ

‘হে আমাদের রব, আপনি আমাদের সুপথ প্রদর্শনের পর আমাদের অন্তরসমূহকে বক্র করবেন না। আর আপনার পক্ষ হতে আমাদের অনুগ্রহ দান করুন। নিশ্চয়ই আপনি সর্বাধিক দানকারী’ (সূরা আলে ইমরান, আয়াত : ৮)।

رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا

হে আমাদের রব, আপনি আমাদের স্ত্রীদের ও সন্তানদের মাধ্যমে চক্ষুশীতলকারী বংশধারা দান করুন এবং মুত্তাকীদের জন্য আমাদের আদর্শ বানিয়ে দিন’ (সূরা আল-ফুরকান, আয়াত : ৭৪)।

প্রয়োজনে মানুষ আল্লাহ তায়ালার কাছে দোয়া করে। প্রয়োজন ছাড়াও প্রতি মুহূর্তে আল্লাহর কাছে প্রার্থনা করা উচিত। সবসময় আল্লাহকে স্মরণে রাখা উচিত। যখনই আল্লাহর কাছে কোনো প্রার্থনা করবেন, কোনো প্রয়োজনে তার কাছে চাইবেন তখন আল্লাহর সুন্দর নামগুলোর মাধ্যমে চাওয়া উচিত।

আল্লাহর সুন্দর ও গুণবাচক নাম প্রসঙ্গে পবিত্র কোরআনুল কারিমে বলা হয়েছে, ‘আর আল্লাহর জন্য রয়েছে সুন্দর সুন্দর নাম। অতএব তোমরা তাকে সেই সব নামেই ডাকো।’ (সূরা আরাফ, আয়াত : ১৮০)

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa