ঢাকা
০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ভারত সিরিজ বাতিল হয়নি, দুই বোর্ডই চায় হোক: তামিম ইকবাল ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করলেন নরেন্দ্র মোদি বিমানবন্দর থানা শাখার ছাত্রদল সভাপতি ও সম্পাদক বহিষ্কার নবম পে-স্কেলের অনুমোদন দিল মন্ত্রিসভা জাবি অ্যাডভেঞ্চার সোসাইটির নতুন কমিটির নেতৃত্বে ইমদাদ-ইন্দ্রনীল ‎ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কবি নজরুল ক্যাম্পাসে ২০২৫-২৬ সেশনের ভর্তি সহায়তায় রাষ্ট্রবিজ্ঞান অ্যাসোসিয়েশন মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন হুমায়ূন আহমেদ বেঁচে থাকলে আমার প্রতিভাটাকে কাজে লাগাতেন: অ্যাডলফ খান ক্লাস শুরুর এক মাস পেরোলেও হয়নি নোবিপ্রবির কেন্দ্রীয় ওরিয়েন্টেশন, আক্ষেপ নবীনদের ৫০-এ শুরু, ৫৯-এ অনার্স পাস বেলায়েতের
Advertise with us

নাইজেরিয়ার প্রাসাদে ঢুকে রাজাকে হত্যা করে রানীকে অপহরণ

ডে নাইট ডেস্ক
শুক্রবার, ০২ ফেব্রুয়ারি ২০২৪   ৮৯ বার পঠিত
নাইজেরিয়ার প্রাসাদে ঢুকে রাজাকে হত্যা করে রানীকে অপহরণ

এ যেন রূপকথার গল্প। রূপকথার গল্পের মতো, কোনো এক দস্যু এসে রাজাকে হত্যা করে রানীকে অপহরণ করে নিয়ে যায়। বাস্তবে এমন ঘটনাই ঘটেছে নাইজেরিয়াতে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাতে নাইজেরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোয়ারা রাজ্যের প্রথাগত রাজা সেগুন আরেমুকে তার প্রাসাদে ঢুকে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। এ সময় তার স্ত্রী ও আরও একজনকে অপহরণ করে নিয়ে গেছে বন্দুকধারীরা। কী কারণে এই হত্যাকাণ্ড ঘটল তা নিশ্চিত হতে পারেনি পুলিশ। অপহরণকারীরা এখনও কোনো মুক্তিপণও দাবি করেনি।

বিবিসি জানায়, সেগুন আরেমু একজন অবসরপ্রাপ্ত জেনারেল, পূর্বপুরুষের মতো তিনি রাজা উপাধি ধারণ করেন। তার আনুষ্ঠানিক উপাধি ‘কোরোর ওলুকোরো’।

রাজা সেগুনের হত্যাকাণ্ডকে বেপরোয়া, মর্মান্তিক ও জঘন্য উল্লেখ করে নিন্দা জানিয়েছেন দেশটির গভর্নর আব্দুল রহমান আব্দুল রাজ্জাক। তিনি বলেছেন, এই ঘটনায় জড়িতদের আটক করবে কর্তৃপক্ষ। তাদের ধরতে অভিযান চলছে বলেও জানিয়েছে পুলিশ।

এদিকে নাইজেরিয়ায় অপহরণের ঘটনা মোকাবিলায় জরুরি অবস্থা জারির দাবি ওঠার দিন কয়েকের মধ্যে এই হত্যা ও অপহরণের ঘটনা ঘটল। সুশীল সমাজের ৫০টি সংগঠন প্রেসিডেন্ট বোলা টিনুবুর কাছে জরুরি অবস্থা জারির দাবি জানাচ্ছে।

তারা বলছে, গতবছর মে মাসে প্রেসিডেন্ট বোলা টিনুবুর দায়িত্ব নেয়ার পর থেকে এক হাজার ৮০০’র বেশি মানুষ অপহরণের শিকার হয়েছে। এ সপ্তাহের শুরুর দিকে অপহরণকারীরা একিতি রাজ্যে পাঁচ স্কুলশিশু এবং চার শিক্ষককে জিম্মি করে তাদের মুক্তির জন্য বড় অঙ্কের মুক্তিপণ দাবি করে।

এছাড়া গত বুধবার রাতে রাজধানী আবুজার বোয়ারি শহরতলীতে অপহৃত হয়েছে এক ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা। এই এলাকার কাছেই আরেকটি বাড়ি থেকে গতমাসে ছয় বোনকে তাদের বাবাসহ অপহরণ করা হয়েছিল। মুক্তিপণ দিতে দেরি হওয়ায় ছয় বোনকে অপহরণকারীরা হত্যা করেন।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa