ঢাকা
৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
হুমায়ূন আহমেদ বেঁচে থাকলে আমার প্রতিভাটাকে কাজে লাগাতেন: অ্যাডলফ খান ক্লাস শুরুর এক মাস পেরোলেও হয়নি নোবিপ্রবির কেন্দ্রীয় ওরিয়েন্টেশন, আক্ষেপ নবীনদের ৫০-এ শুরু, ৫৯-এ অনার্স পাস বেলায়েতের জুলাই সনদ গুম করে ফেলেছে বিএনপি : নাসীরুদ্দীন পাটওয়ারী স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মোংলার মিরাজ শেখসহ গুমের শিকার সবাইকে খুঁজে বের করতে হবে: নাহিদ ইসলাম ‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস’ উপলক্ষে প্রধানমন্ত্রীর বার্তা জাবিতে জেইউআরএসের প্রথম আন্তর্জাতিক আন্তঃবিষয়ক গবেষণা সম্মেলন অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাহ্নবীর আপত্তিকর ৫৫২ লিংক সরানো হচ্ছে জুলাইয়ে ক্ষতিগ্রস্তদের পাশে থাকতে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী
Advertise with us

ক্লাস শুরুর এক মাস পেরোলেও হয়নি নোবিপ্রবির কেন্দ্রীয় ওরিয়েন্টেশন, আক্ষেপ নবীনদের

নোবিপ্রবি প্রতিনিধি
রবিবার, ৩০ আগস্ট ২০২৬   ১৫ বার পঠিত
ক্লাস শুরুর এক মাস পেরোলেও হয়নি নোবিপ্রবির কেন্দ্রীয় ওরিয়েন্টেশন, আক্ষেপ নবীনদের

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২১তম ব্যাচের ক্লাস শুরুর এক মাসের বেশি সময় পেরিয়ে গেলেও এখনো অনুষ্ঠিত হয়নি নবীন শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন। গুচ্ছভুক্ত অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যে নবীনদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হলেও নোবিপ্রবিতে এ আয়োজন না হওয়ায় হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছে নবীন শিক্ষার্থীরা। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, আবহাওয়াজনিত কারণে অনুষ্ঠানটি পিছিয়ে দেওয়া হয়েছে এবং সেপ্টেম্বরের শুরুতে আয়োজনের পরিকল্পনা রয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই থেকে নোবিপ্রবির ২১তম ব্যাচের শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়। ক্লাস শুরুর এক মাসের বেশি সময় পেরিয়ে গেলেও এখনো কেন্দ্রীয়ভাবে নবীনদের বরণ করে নেওয়ার কোনো আয়োজন করা হয়নি। এতে বিশ্ববিদ্যালয় জীবনের শুরুতেই আনুষ্ঠানিকভাবে বরণ হওয়ার প্রত্যাশা পূরণ না হওয়ায় হতাশ নবীন শিক্ষার্থীরা।

 

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী নাফিস বলেন, “গুচ্ছের অন্যান্য অনেক বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরুর আগেই ওরিয়েন্টেশন হয়ে গেছে। কিন্তু আমাদের এখনো হয়নি। এ বিষয়ে আমরা খুবই হতাশ। প্রশাসনের কাছে আমাদের দাবি, ওরিয়েন্টেশন যেন অনতিবিলম্বে দেওয়া হয়।”

একই বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আক্তার বলেন, “প্রায় সব বিশ্ববিদ্যালয়েরই ওরিয়েন্টেশন হয়েছে। কিন্তু আমরা এক মাসের বেশি সময় ধরে ক্লাস করে আসলেও আমাদের এখনো ওরিয়েন্টেশন দেওয়া হয়নি। আমরা আশায় ছিলাম, আমাদের সুন্দরভাবে বরণ করে নেওয়া হবে এবং অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে পরিচিত হব। তাই চাই, অতি শিগগিরই আমাদের বরণ করে নেওয়া হোক।”
শিক্ষা বিভাগের শিক্ষার্থী জয়া মারমা বলেন, “এতদিন হয়ে গেল এসেছি, এখনো ওরিয়েন্টেশনের দেখা নেই। একটা আশা নিয়ে এসেছিলাম, সেটাও বোধহয় অপেক্ষাতেই সীমাবদ্ধ।”

সেন্ট্রাল ওরিয়েন্টেশনকে বিশ্ববিদ্যালয় জীবনের গুরুত্বপূর্ণ একটি স্মৃতি হিসেবে উল্লেখ করে ডিবিএ বিভাগের শিক্ষার্থী মো. সজিব হোসাইন বলেন, “আমাদের একটি সুন্দর ও স্মরণীয় সেন্ট্রাল ওরিয়েন্টেশনের প্রত্যাশা ছিল। কিন্তু সেটি না হওয়ায় মনে কিছুটা হতাশা ও ক্ষোভ থেকেই যায়। বিশ্ববিদ্যালয় জীবনের শুরুতে সেন্ট্রাল ওরিয়েন্টেশন শুধু একটি অনুষ্ঠান নয়, বরং নতুন স্বপ্ন ও অনুভূতির এক বিশেষ স্মৃতি। আমরা চেয়েছিলাম সবাই একসঙ্গে মিলিত হয়ে নতুন পথচলার আনন্দ ভাগ করে নিতে। আমরা চাই, এই ইচ্ছা ও প্রত্যাশার মূল্য দেওয়া হোক।”

 

বিশ্ববিদ্যালয় প্রশাসনের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন এখনো অনুষ্ঠিত না হলেও ইতোমধ্যে বিভিন্ন সংগঠন ও সোসাইটির উদ্যোগে নবীন শিক্ষার্থীদের বরণ করা হয়েছে।

এর মধ্যে ইসলামিক প্র্যাকটিশনারস সোসাইটির উদ্যোগে দুই শতাধিক শিক্ষার্থীকে নিয়ে ওরিয়েন্টেশন আয়োজন করা হয়েছে। এছাড়া বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নোবিপ্রবি শাখার উদ্যোগে ১১০০-এর বেশি নবীন শিক্ষার্থীর অংশগ্রহণে নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম আয়োজন করেছে।

কেন্দ্রীয় নবীন বরণের আয়োজন সম্পর্কে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর উপদেষ্টা ড. শিবলুর রহমান বলেন, “কেন্দ্রীয়ভাবে একটি নবীন বরণ অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে। আমাদের সেন্ট্রালি একটি নবীন বরণ করার কথা আছে। সামনের মাসের শুরু দিকে হয়তো একটি মিটিং হবে। তখন ডেট বা সার্বিক সবকিছু জানা যাবে।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, আবহাওয়াজনিত কারণে অনুষ্ঠানটি আপাতত করা হচ্ছে না। তিনি বলেন, “এটা বৃষ্টির জন্য বন্ধ রাখছি। বৃষ্টির জন্য আসলে বাইরে করা। আমাদের তো অডিটোরিয়ামে জায়গা হবে না। বাইরে করতে হবে। এটা সেপ্টেম্বরে করব। বৃষ্টি বন্ধের জন্য ওয়েট করছি।”

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa