রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কবি নজরুল সরকারি কলেজে পবিত্র ঈদ-ই- মিল্লাদুন্নবী (সাঃ) ১৪৪৭ হিজরী উদযাপন উপলক্ষে আলোচনা সভা,মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সালাম এর জীবন আদর্শ স্মরণ এবং তার প্রতি গভীর ভালোবাসা প্রকাশে আয়োজন করা হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) বেলা এগারোটায় কলেজের অডিটোরিয়ামে এই আয়োজন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ,মোহাম্মদ হাবিবুর রহমান,উপাধ্যক্ষ,মুহাম্মদ হায়দার মিঞা।আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ আতাউর রহমান।এছাড়াও উপস্থিত ছিলেন,সকল বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকরা।আরও উপস্থিত ছিলেন,সকল রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা।

দোয়া ও মাহফিলে কোরআন তেলাওয়াত ও হামদ-নাত পরিবেশন করা হয় এবং বিশ্ব মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন আদর্শ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মোহাম্মদ হাবিবুর রহমান বলেন,পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের জন্য আত্মশুদ্ধি,শিক্ষা ও মানবতার মহাসন্দেশ নিয়ে আসে।নবী করীম (সাঃ)-এর জীবন দর্শন অনুসরণ করে আমাদের সমাজের শান্তি,সোহার্দ্য ও ন্যায় প্রতিষ্ঠা করতে পারি এবং তার শিক্ষায় আলোয় আলোকিত হয়ে দেশ ও জাতির কল্যাণ আত্মনিয়োগ করতে পারি।সকল ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীদের আহ্বান জানান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম এর জীবনাদর্শ ও কর্ম থেকে শিক্ষা নিয়ে নিজেদের জীবন,পরিবার,সমাজ,রাষ্ট্র গড়ার জন্য বলেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপদযাপন কমিটির সভাপতি,অধ্যাপক ড. মোঃ ফরিদ আহমাদ মজুমদার।সঞ্চালনায়,অর্থনীতি বিভাগের সহকারি অধ্যাপক,মোঃ হাবিবুল আলম মিয়া।

সমাপনী অনুষ্ঠানে ঈদ-ই- মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।