পুরান ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কবি নজরুল সরকারি কলেজ ও শহীদ শামসুল হক ছাত্রাবাসে পরিষ্কার ও পরিচ্ছন্নতা রক্ষায় নিজ উদ্যোগে ডাস্টবিন স্থাপন করেছেন কবি নজরুল সরকারি কলেজে ছাত্রদলের জ্যৈষ্ঠ সদস্য শেখ ফয়সাল আহমেদ।
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ক্যাম্পাস ও ছাত্রাবাসের বিভিন্ন স্থানে ডাস্টবিন স্থাপন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান, উপাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ হায়দার মিঞা। এছাড়াও কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমেদ ফাহিম, সদস্য সচিব নাজমুল হাসান, যুগ্ম আহ্বায়ক জামাল খান সহ কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ছাত্রদল নেতা কর্তৃক কলেজে ডাস্টবিন স্থাপনের বিষয়টিকে বেশ ইতিবাচক ভাবে দেখছেন সাধারণ শিক্ষার্থীরা। কবি নজরুল কলেজের গণিত বিভাগের (২১-২২) শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইউশা বিন বলেন, প্রথমেই সাধুবাদ জানাই শেখ ফয়সাল আহমেদকে এমন একটি শিক্ষার্থীবান্ধব কাজ করার জন্য। ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে পর্যাপ্ত ডাস্টবিনের অভাব ছিল। এখন থেকে আমরা সহজেই নিরাপদ স্থানে ময়লা ও আবর্জনা ফেলতে পারব।
কবি নজরুল কলেজের আরেক শিক্ষার্থী রিফাত হোসেন বলেন, ছাত্রদলের এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। আমরা ক্যাম্পাসে এমন শিক্ষার্থী বান্ধব নেতাই চাই, যাদের লক্ষ্য থাকবে শিক্ষার জন্য নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলা।
ডাস্টবিন স্থাপনের বিষয়ে শেখ ফয়সাল আহমেদ বলেন, আমরা শিক্ষার্থীদের কল্যাণে যে কোন কাজ করতে রাজি আছি। একটি সুন্দর পরিষ্কার, পরিচ্ছন্ন ও নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলতে চাই এবং এই বিষয়ে প্রথমেই আমাদের সচেতন হতে হবে। এতে ক্যাম্পাস পরিষ্কার ও পরিচ্ছন্ন থাকবে। আমি বিশ্বাস করি এই ছোট ছোট উদ্যোগই ভবিষ্যতে একটি সুন্দর,পরিষ্কার ও পরিচ্ছন্ন এবং নিরাপদ শিক্ষাঙ্গন গড়ে তুলতে ভূমিকা রাখবে।



মন্তব্য করুন