ঢাকার কেরানীগঞ্জে নানার বাড়িতে বেড়াতে গিয়ে মায়ের হাতে দুই বছরের এক শিশু খুন হয়েছে। নিহত শিশুর নাম আব্দুর রহমান। সে আতিয়া শারমিন ও টুটুল মিয়ার একমাত্র সন্তান।
আজ রোববার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে আটটার দিকে কেরানীগঞ্জ মডেল থানার জৈনপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের মা আতিয়া শারমিন মানসিকভাবে অসুস্থ বলে পরিবার জানিয়েছে।
এলাকাবাসী জানান, শিশুটিকে হত্যা করে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে এবং শাসনালী ট্রেনে ছিড়ে খাটের নিচে রেখে দেয়। আতিয়া শারমিন মানসিক অসুস্থ দীর্ঘদিন ধরে অস্বাভাবিক আচরণ করতেছিল।
পুলিশ জানায়, শিশুর মরদেহ ঘরের খাটের নিচে লুকানো অবস্থায় উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শিশুর বাবা টুটুল মিয়া বলেন, “আমার স্ত্রী দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ। কয়েক দিন ধরে অস্বাভাবিক আচরণ করছিল। তবে সে-ই হত্যাকাণ্ড ঘটিয়েছে, নাকি তার অসুস্থতার সুযোগ নিয়ে অন্য কেউ এমন করেছে—সে বিষয়ে নিশ্চিত নই। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত চাই।”
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল হক ডাবলু বলেন, প্রাথমিকভাবে নিহত শিশুর মা মানসিকভাবে অসুস্থ বলে জানা গেছে। তাঁকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


মন্তব্য করুন