পবিত্র ঈদ-উল-আযহা ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) টানা ২৫ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী ২১ মে থেকে এ ছুটি শুরু হবে।
মঙ্গলবার (১২ মে) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২১ মে থেকে ১৪ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ থাকবে। এছাড়া ২৪ মে থেকে ৮ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অফিসে মোট ১৬ দিনের ছুটি থাকবে।
ছুটিকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট দপ্তরগুলো প্রয়োজন অনুযায়ী সীমিত পরিসরে কার্যক্রম পরিচালনা করতে পারবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।



মন্তব্য করুন