রাজধানীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কবি নজরুল সরকারি কলেজ বাঁধন ইউনিট কর্তৃক “বৃক্ষরোপণ অভিযান–২০২৬” উপলক্ষে ক্যাম্পাসে গাছের চারা রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
‎
‎বুধবার (২৪ জুন) বেলা বারোটায় কলেজের মাঠে এই কর্মসূচি পালন করা হয়।
‎
‎কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাঁধন,কবি নজরুল কলেজ ইউনিটের উপদেষ্টা মো.মনিরুজ্জামান মনির, সভাপতি মো.মীর হাসান পিয়াস, সেক্রেটারি ফজলে রাব্বি জাকারিয়া এবং অন্যান্য দায়িত্বশীলবৃন্দ। এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ জোনের উপদেষ্টাগণ।
‎
‎এ সময় বাঁধন,কবি নজরুল সরকারি কলেজ ইউনিটের সভাপতি মীর হাসান পিয়াস বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা ও একটি সবুজ, বাসযোগ্য বাংলাদেশ গঠনে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সমাজ ও বিশ্বের কাছে আমাদের বার্তা—আমরা বৃক্ষরোপণ করব, বৃক্ষ নিধন করব না। বৃক্ষের প্রতি আমরা আরও যত্নশীল হব।”