ঢাকা
২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার কবি নজরুল কলেজে ‘শ্রাবণ বরণ’ ঘনঘটা অনুষ্ঠিত রাজধানীতে সাড়ে ১১ হাজার ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী গ্রেপ্তার জিম্মায় দেওয়ার ১২ দিনেই গাজীপুর সাফারি পার্কে ফিরল ‘সম্রাট-নিহারকলি’ নিরাপদ ও টেকসই মাছ উৎপাদনে গবেষণায় জোর দিতে হবে: গাকৃবি উপাচার্য ‘স্মার্ট ও গ্রিন ঢাকা’ গড়তে ডিএসসিসির ১,৯০৪ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের উপবৃত্তি ফের চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় রংপুরে চারজনকে হত্যা ভূরুঙ্গামারীতে জিপিএ-৫ পাওয়া ১০৫ শিক্ষার্থীকে সংবর্ধনা
Advertise with us

মোল্লা কলেজ সংঘর্ষের দেড় বছরেও মেরামত হয়নি কবি নজরুল কলেজের জানালার ভাঙা কাচ

কবি নজরুল কলেজ প্রতিনিধি:
বুধবার, ১২ আগস্ট ২০২৬   ৩৫ বার পঠিত
মোল্লা কলেজ সংঘর্ষের দেড় বছরেও মেরামত হয়নি কবি নজরুল কলেজের জানালার ভাঙা কাচ

রাজধানীর পুরান ঢাকার ঐতিহ্যবাহী কবি নজরুল সরকারি কলেজের সড়কসংলগ্ন সি ভবনের একাধিক বিভাগের জানালার কাঁচ ভেঙে যাওয়ার পর দেড় বছরের বেশি সময় পেরিয়ে গেলেও এখনো তা মেরামত করা হয়নি। দীর্ঘদিন ধরে মেরামত না করায় যানবাহনের অতিরিক্ত শব্দ ও ধুলাবালি সহজেই শ্রেণিকক্ষে প্রবেশ করছে। ফলে প্রতিনিয়ত নানা ভোগান্তি পোহাতে হচ্ছে শিক্ষক ও শিক্ষার্থীদের।

জানা গেছে, ২০২৪ সালের ২৫ নভেম্বর কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের সময় ভেঙে যায় সি ভবনের বিভিন্ন বিভাগের জানালার কাঁচ। তবে ঘটনার পর দেড় বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও এখনো সেসব জানালার কাঁচ মেরামত করা হয়নি।

সরেজমিনে দেখা যায়, কবি নজরুল সরকারি কলেজের সড়কসংলগ্ন সি ভবনের বাংলা এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রায় প্রতিটি জানালার কাঁচই ভাঙা। এছাড়া অন্যান্য কয়েকটি বিভাগেরও দু-একটি জানালার কাঁচ ভাঙা অবস্থায় রয়েছে।

সি ভবনটি সড়কের পাশে অবস্থিত হওয়ায় ভাঙা জানালা দিয়ে সহজেই যানবাহনের শব্দ ও রাস্তার ধুলাবালি শ্রেণিকক্ষে প্রবেশ করছে। ক্লাস চলাকালে অতিরিক্ত শব্দের কারণে শিক্ষার্থীদের পাঠে মনোযোগ দিতেও বেগ পেতে হচ্ছে।

কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী ফাহাদ পান্থ বলেন, মোল্লা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের সময় কাচগুলো যে ভেঙেছে এখনো তা মেরামত করা হয়নি। ক্লাসে বাতাসের সঙ্গে ধুলাবালি আসে প্রচুর শব্দ আসে বাহির থেকে। এতে আমাদের ক্লাস করতে অসুবিধা হয়।

ইনকোর্স পরীক্ষা দিয়ে বের হয়ে বাংলা বিভাগের শিক্ষার্থী রিজওয়ান ইসলাম সহপাঠীদের সঙ্গে বলছিলেন, পুরান ঢাকায় এমনিতেই শব্দদূষণ অনেক বেশি। এর মধ্যে আমাদের ক্লাসরুমের জানালার কাঁচ ভাঙা থাকায় বাইরে থেকে যেভাবে শব্দ ভেতরে আসছে, এভাবে পরীক্ষায় মনোযোগ দেওয়া সম্ভব নয়।

তিনি আরও বলেন, প্রতিদিন ক্লাসরুমে ঢুকেই দেখি বেঞ্চগুলোতে এত ধুলাবালি জমে আছে, বসার মতো পরিবেশেই নেই। এইভাবে আর কতদিন? আমরা দ্রুত এসব সমস্যার সমাধান চাই।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মচারী জানান, জানালার কাঁচ ভেঙে যাওয়ায় এখন ক্লাসরুমে অতিরিক্ত ধুলাবালি প্রবেশ করছে। ফলে প্রতিদিনই সুইপারদের বেঞ্চগুলো পরিষ্কার করতে হচ্ছে।

এ বিষয়ে কবি নজরুল সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদের সঙ্গে কথা হলে তিনি পাল্টা প্রশ্ন করেন, এ বিষয়ে কি অধ্যক্ষ স্যারকে অবহিত করা হয়েছে?

বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা একাধিকবার অধ্যক্ষকে বিষয়টি জানিয়েছেন–এ কথা জানালে তিনি বলেন, ঠিক আছে অধ্যক্ষ স্যারের সঙ্গে কথা বলে দ্রুতই এটি মেরামতের ব্যবস্থা করা হবে।

এ বিষয়ে কবি নজরুল সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রাজ্জাকের সাথে কথা হলে তিনি বলেন, আমরা ইতোমধ্যেই বিষয়টি নিয়ে কাজ করছি। এ বিষয়ে বরাদ্দের জন্য ডিজি অফিসে আবেদন করা হয়েছে। আশা করছি খুব দ্রুতই এর সমাধান হবে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa