ঢাকা
২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার কবি নজরুল কলেজে ‘শ্রাবণ বরণ’ ঘনঘটা অনুষ্ঠিত রাজধানীতে সাড়ে ১১ হাজার ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী গ্রেপ্তার জিম্মায় দেওয়ার ১২ দিনেই গাজীপুর সাফারি পার্কে ফিরল ‘সম্রাট-নিহারকলি’ নিরাপদ ও টেকসই মাছ উৎপাদনে গবেষণায় জোর দিতে হবে: গাকৃবি উপাচার্য ‘স্মার্ট ও গ্রিন ঢাকা’ গড়তে ডিএসসিসির ১,৯০৪ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের উপবৃত্তি ফের চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় রংপুরে চারজনকে হত্যা ভূরুঙ্গামারীতে জিপিএ-৫ পাওয়া ১০৫ শিক্ষার্থীকে সংবর্ধনা
Advertise with us

নোবিপ্রবিতে ইএসডিএম বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা

নোবিপ্রবি প্রতিনিধি
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬   ৩৯ বার পঠিত
নোবিপ্রবিতে ইএসডিএম বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা (ইএসডিএম) বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. শিবলুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. জয়ন্ত কুমার বসাক।

অনুষ্ঠানে বিভাগের সহযোগী অধ্যাপক ড. প্রতিমা সরকার, সহযোগী অধ্যাপক ড. মো. সোহেল খান, সহকারী অধ্যাপক সঞ্জয় সাহা সনেট, সহকারী অধ্যাপক নিগার সুলতানা ও সহকারী অধ্যাপক সজীব আহমেদ উপস্থিত ছিলেন। এ ছাড়া বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে অংশ নেন।

বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, “শিক্ষাজীবন শেষ হলেও এ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তোমাদের সম্পর্ক আজীবন থাকবে। পেশাগত জীবনে যেখানেই যাও না কেন, এ প্রতিষ্ঠানের উন্নয়নে একজন অ্যাম্বাসেডর হিসেবে তোমরা কাজ করবে এবং তোমাদের কাজের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের মুখ উজ্জ্বল করবে।”

তিনি আরও বলেন, “বর্তমান সময়ের প্রেক্ষাপটে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা অত্যন্ত যুগোপযোগী একটি বিষয়। উপকূলীয় অঞ্চল হিসেবে নোয়াখালীর মানুষকে নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করতে হয়। সুতরাং বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা পেশাগত জীবনের পাশাপাশি এ অঞ্চলের মানুষের কল্যাণেও কাজে লাগাতে হবে।”

জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক ঝুঁকি প্রশমন এবং দুর্যোগ ব্যবস্থাপনায় জাতীয় পর্যায়ে সরকারকে সহযোগিতা করার জন্য বিদায়ী শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান উপাচার্য।

অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিদের পরিবেশবান্ধব ইনডোর প্ল্যান্ট দিয়ে বরণ করা হয়। পরে বিদায়ী ১০ম ব্যাচের শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিয়ে তাদের সংবর্ধিত করা হয়।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa