রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. শাহীন আলম (৩৪) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

বৃহস্পতিবার তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১০ এর অধিনায়ক অ্যাডিশনাল ডিআইজি মো. ফরিদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার র‌্যাব-১০ এর একটি দল যাত্রাবাড়ী থানার ধলপুর এলাকায় অভিযান চালায়। এ সময় দীর্ঘদিন পলাতক মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শাহীনকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদের ভিত্তিতে আসামি ওই ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।