ঢাকা
২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কবি নজরুল ক্যাম্পাসে ২০২৫-২৬ সেশনের ভর্তি সহায়তায় ‘অগ্রপথিক’-এর হেল্প ডেস্ক ফুলবাড়ীতে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে অ্যাডভোকেসি সভা মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নোবিপ্রবিতে শিক্ষার্থীদের ‘সীরাতের সুর ধ্বনি’ আয়োজন দেশে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দৃশ্যমান: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ ‎মিলাদুন্নবীতে দুই সংগঠনকে আমন্ত্রণ না দেয়ার অভিযোগ কবি নজরুল কলেজ প্রশাসনের বিরুদ্ধে নেপালে আকস্মিক বন্যা ও পাহাড়ধসে নিহত বেড়ে ১৫৭ সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ আসবে বৃহস্পতিবার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫, নিখোঁজ কয়েকশ পর্যটক কবি নজরুল কলেজে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
Advertise with us

বিস্ময় জাগানো ইসরায়েলকে উড়িয়ে ফাইনালে উরুগুয়ে

ডেনাইট ডেস্ক
শনিবার, ১০ জুন ২০২৩   ৮৯ বার পঠিত
বিস্ময় জাগানো ইসরায়েলকে উড়িয়ে ফাইনালে উরুগুয়ে

শক্তিশালী ব্রাজিলকে হারিয়ে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে উঠেছিল ইসরায়েল। বিস্ময় জাগানো সেই ইসরায়েলকে ১-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করল উরুগুয়ে। ফাইনালে তাদের প্রতিপক্ষ ইতালি। তারা দক্ষিণ কোরিয়াকে ২-১ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে।

ম্যাচের প্রথমার্ধে উরুগুয়ের স্ট্রাইকার এন্ডারসন ডুয়ার্তের একটি প্রচেষ্টা রুখে দেন ইসরায়েলের গোলরক্ষক টোমার জারফাতি। ১৯ বছর বয়সি ওই স্ট্রাইকারের আরেকটি প্রচেষ্টা ব্যর্থ হয় বারে লেগে।

নিখুঁত খেলার মাধ্যমে দীর্ঘক্ষণ উরুগুয়েকে ঠেকিয়ে রাখতে সক্ষম হয়েছিল ইসরায়েল। তবে ম্যাচের ৬১ মিনিটে ফ্রাঙ্কো গঞ্জালেজ লক্ষ্যভেদ করলে বিদায় নিতে হয় ইসরায়েলকে। তবে ফুটবলের ইতিহাসে এটিই ছিল ইসরায়েলের সেরা সাফল্য।

এ নিয়ে তৃতীয়বারের মতো অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালে উঠেছে উরুগুয়ে। এর আগে ২০১৩ সালের ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সের কাছে পরাজিত হওয়া দলটি ১৯৯৭ সালে ২-১ গোলে হেরে যায় আর্জেন্টিনার কাছে।

এবারের টুর্নামেন্টটি আয়োজন করার কথা ছিল ইন্দোনেশিয়ার। কিন্তু দেশটিতে ইসরায়েলিদের অংশগ্রহণের প্রতিবাদ শুরু হওয়ায় শেষ মুহূর্তে সেখান থেকে টুর্নামেন্টটি প্রত্যাহার করে আর্জেন্টিনায় নিয়ে যায় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa