https://daynightbd.com


ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কবি নজরুল কলেজে সাধারণ শিক্ষার্থীদের সহযোগিতার লক্ষ্যে ২৪-২৫ সেশনের শিক্ষার্থীরা গঠন করেছেন ‘অগ্রপথিক’ নামক একটি সংগঠন। তারই ধারাবাহিকতায় ২০২৫-২৬ সেশনের নবীন শিক্ষার্থীদের ভর্তি সহায়তায় কলেজ গেটে একটি হেল্প ডেস্ক বসিয়েছে সংগঠনটি।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) কবি নজরুল কলেজ গেটে এ হেল্প ডেস্কটি স্থাপন করা হয়।
আজ ২৭ আগস্ট থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। অন্যান্য ক্যাম্পাসের মতো কবি নজরুল ক্যাম্পাসেও সকাল থেকেই ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের যাবতীয় তথ্য ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে সহযোগিতা করছেন অগ্রপথিকের স্বেচ্ছাসেবকেরা।
নতুন সংগঠন গঠন ও হেল্প ডেস্ক স্থাপন প্রসঙ্গে অগ্রপথিকের প্রতিনিধি মো. হাবিব মিয়া বলেন, “শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, সংস্কৃতি, ক্রীড়া, শিক্ষার্থী কল্যাণ, মানবিক সহায়তা ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমের মাধ্যমে একটি সচেতন, দক্ষ, ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল শিক্ষার্থী সমাজ গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। অগ্রপথিক পূর্ণাঙ্গভাবে কার্যক্রম শুরু না করলেও ভর্তি উপলক্ষে কবি নজরুল ক্যাম্পাসে শিক্ষার্থীদের সর্বোচ্চ সহযোগিতা করতে আমরা এই হেল্প ডেস্কের উদ্যোগ নিয়েছি।”


