ঢাকা
২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
গ্রামে সরবরাহ বাড়াতেই রাজধানীতে লোডশেডিং নভেম্বরে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী কুড়িগ্রামকে সবুজ জেলায় গড়ার প্রত্যয়ে জেলা জলবায়ু সম্মেলন অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে ঝালকাঠি প্রেসক্লাব থেকে দুই সাংবাদিক সাময়িক বহিষ্কার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কবি নজরুল ক্যাম্পাসে ২০২৫-২৬ সেশনের ভর্তি সহায়তায় ‘অগ্রপথিক’-এর হেল্প ডেস্ক ফুলবাড়ীতে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে অ্যাডভোকেসি সভা মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নোবিপ্রবিতে শিক্ষার্থীদের ‘সীরাতের সুর ধ্বনি’ আয়োজন দেশে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দৃশ্যমান: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ ‎মিলাদুন্নবীতে দুই সংগঠনকে আমন্ত্রণ না দেয়ার অভিযোগ কবি নজরুল কলেজ প্রশাসনের বিরুদ্ধে
Advertise with us

ফুলবাড়ীতে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে অ্যাডভোকেসি সভা

কুড়িগ্রাম প্রতিনিধি
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬   ২০ বার পঠিত
ফুলবাড়ীতে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে অ্যাডভোকেসি সভা

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং স্থানীয় জনগণের বিভিন্ন দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরতে জাতীয় সংসদ সদস্যের প্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে একটি অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১টায় ফুলবাড়ী উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস)-এর আয়োজনে এবং একশনএইড বাংলাদেশের সহযোগিতায় সভাটির আয়োজন করা হয়।

সভায় কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্যের প্রতিনিধি মাওলানা দিনার মিনহাজ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং অ্যাক্টিভিস্টা কুড়িগ্রামের সদস্যরা অংশগ্রহণ করেন।

সভায় স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা ও উন্নয়ন-সংক্রান্ত দাবি তুলে ধরেন অ্যাক্টিভিস্টা প্রতিনিধি মারুফ শেখ, সীমা খাতুন ও শিমু শেখ। কৃষক কার্ড প্রাপ্তিসহ কৃষকদের বিভিন্ন দাবি তুলে ধরেন নারী সংগঠনের প্রতিনিধি হালালী খাতুন, কল্যাণী রানী ও কামরুন্নাহার।

এ সময় বক্তব্য দেন উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের ডা. ফেরদৌসী খাতুন, আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. হাফিজুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তাহমিনা শিরিন, সহকারী প্রোগ্রামার রফিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজ উদ দৌলা এবং উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলামসহ অন্যরা।

উদয়াঙ্কুর সেবা সংস্থার প্রকল্প কর্মকর্তা ঝরনা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ‘তারুণ্যের স্বপ্ন ও সামাজিক নিরীক্ষা’ বিষয়ে তথ্য-উপাত্ত উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী মো. রবিউল ইসলাম।

উপস্থাপিত জরিপের তথ্যের ভিত্তিতে ফুলবাড়ী উপজেলার উন্নয়নে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি সংশ্লিষ্ট দায়িত্বশীলদের কাছে তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—নদীভাঙন কবলিত এলাকায় ভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ এবং ধরলা নদী ড্রেজিংয়ের মাধ্যমে পানিপ্রবাহ সচল রাখা; অংশগ্রহণমূলক, অন্তর্ভুক্তিমূলক ও ন্যায্য বাজেট প্রণয়ন; নারীবান্ধব আশ্রয়কেন্দ্র নির্মাণ এবং দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিতে যুবকদের অন্তর্ভুক্ত করে প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা।

এ ছাড়া ভাঙা রাস্তাঘাট মেরামত ও কাঁচা রাস্তা পাকাকরণ, জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তির সম্প্রসারণ, যুবকদের জন্য সবুজ কর্মসংস্থান সৃষ্টিতে প্রশিক্ষণের ব্যবস্থা, সব শিশুর জন্য শিক্ষা ও প্রযুক্তির সুযোগ নিশ্চিত করা এবং বেকার যুবকদের ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনে প্রশিক্ষণ দেওয়ার দাবি জানানো হয়।

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় জনবল নিয়োগ এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার ও সম্প্রসারণের বিষয়েও সভায় গুরুত্বারোপ করা হয়।

সভায় উপস্থিত সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও দায়িত্বশীল প্রতিনিধিরা উত্থাপিত দাবিগুলো বাস্তবায়নের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস ও প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa