ঢাকা
২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কবি নজরুল ক্যাম্পাসে ২০২৫-২৬ সেশনের ভর্তি সহায়তায় ‘অগ্রপথিক’-এর হেল্প ডেস্ক ফুলবাড়ীতে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে অ্যাডভোকেসি সভা মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নোবিপ্রবিতে শিক্ষার্থীদের ‘সীরাতের সুর ধ্বনি’ আয়োজন দেশে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দৃশ্যমান: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ ‎মিলাদুন্নবীতে দুই সংগঠনকে আমন্ত্রণ না দেয়ার অভিযোগ কবি নজরুল কলেজ প্রশাসনের বিরুদ্ধে নেপালে আকস্মিক বন্যা ও পাহাড়ধসে নিহত বেড়ে ১৫৭ সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ আসবে বৃহস্পতিবার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫, নিখোঁজ কয়েকশ পর্যটক কবি নজরুল কলেজে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
Advertise with us

মালিকের কোটি টাকা নিয়ে উধাও গাড়িচালক, অবশেষে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ০২ জানুয়ারি ২০২৪   ৬৯ বার পঠিত
মালিকের কোটি টাকা নিয়ে উধাও গাড়িচালক, অবশেষে উদ্ধার

গত ২০ ডিসেম্বর এক আইটি ব্যবসায়ী কোটি টাকা তার প্রাইভেটকারে রেখে ড্রাইভারকে দেখে রাখার জন্য বলে বাসায় যান। ফিরে এসে দেখেন ড্রাইভারও নেই, টাকাও নেই। ঘটনাটির ১৪ দিন পর সেই টাকা উদ্ধার করে ফিরিয়ে দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (২ জানুয়ারি) নিজ কার্যালয়ে ব্যবসায়ী অনুপ দত্তের হাতে চুরি যাওয়া কোটি টাকা তুলে দেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।
এসময় অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ ও গোয়েন্দা-লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মশিউর রহমান উপস্থিত ছিলেন।

মশিউর রহমান জানান, আইটি ব্যবসায়ী অনুপ দত্তের বাসা রামপুরা থানার পশ্চিম চৌধুরীপাড়া আবাসিক এলাকায়। গত ২০ ডিসেম্বর তার ব্যবসায়িক পার্টনার তাকে ব্যবসার নগদ এক কোটি টাকা দেন। তিনি টাকাগুলো বস্তায় করে প্রাইভেটকারে রেখে ড্রাইভার লাবু বয়াতীকে দেখে রাখার জন্য বলে বাসায় যান। তিনি ফিরে দেখেন ড্রাইভার গাড়িতে নেই এবং গাড়িতে রাখা টাকার বস্তাও নেই। ড্রাইভার লাবুকে খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে তিনি পরদিন রামপুরা থানায় একটি মামলা রুজু করেন।

এরপর থানা পুলিশের পাশাপাশি মামলার ছায়াতদন্ত শুরু করে ডিবি-লালবাগ বিভাগের কোতোয়ালি জোনাল টিম। তদন্তকালে তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান নিশ্চিত করা হয়। পরে রাজধানীর ভাটারা থানার কুড়িল চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে ড্রাইভার লাবু বয়াতীকে গ্রেফতার ও এক কোটি টাকা উদ্ধার করে ডিবি পুলিশ।

এ বিপুল পরিমাণ টাকা উদ্ধার করে ফিরিয়ে দেওয়ায় ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন ব্যবসায়ী অনুপ দত্ত।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa