ঢাকা
২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কবি নজরুল ক্যাম্পাসে ২০২৫-২৬ সেশনের ভর্তি সহায়তায় ‘অগ্রপথিক’-এর হেল্প ডেস্ক ফুলবাড়ীতে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে অ্যাডভোকেসি সভা মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নোবিপ্রবিতে শিক্ষার্থীদের ‘সীরাতের সুর ধ্বনি’ আয়োজন দেশে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দৃশ্যমান: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ ‎মিলাদুন্নবীতে দুই সংগঠনকে আমন্ত্রণ না দেয়ার অভিযোগ কবি নজরুল কলেজ প্রশাসনের বিরুদ্ধে নেপালে আকস্মিক বন্যা ও পাহাড়ধসে নিহত বেড়ে ১৫৭ সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ আসবে বৃহস্পতিবার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫, নিখোঁজ কয়েকশ পর্যটক কবি নজরুল কলেজে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
Advertise with us

ঝিনাইদহ-২ নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমাবেশ ঘিরে উত্তেজনা, ১৪৪ ধারা জারি

নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ০৪ জানুয়ারি ২০২৪   ৬৬ বার পঠিত
ঝিনাইদহ-২ নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমাবেশ ঘিরে উত্তেজনা, ১৪৪ ধারা জারি

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চলছে পুলিশি নিরাপত্তা। ছবি: সংগৃহীত  

ঝিনাইদহে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবার আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। একই সময়ে ঝিনাইদহ-২ আসনের নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী সভা আহ্বান করায় দুপুর ১২ টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ ধারা জারি থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকালে ঝিনাইদহ শহরের ওয়াজীর আলী স্কুল মাঠ ও পানি উন্নয়ন বোর্ড মাঠে এ নির্দেশ জারি করেন জেলা প্রশাসন ।
জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম জানান, ঝিনাইদহ শহরে একই সময়ে পৃথক দুই স্থানে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর সমর্থকরা সভা আহবান করে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কায় বুধবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।

তিনি আরও বলেন, ওই দুই এলাকার ৪০০ গজের মধ্যে জননিরাপত্তার স্বার্থে সকল ধরনের সভা-সমাবেশ, গণজমায়েত ও মিছিলি-মিটিং সম্পূর্ণ অবৈধ ঘোষনা করা হলো। এ আদেশ অমান্য করলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

উল্লেখ্য, ঝিনাইদহ শহরের পানি উন্নয়ন বোর্ড মাঠে নৌকা প্রার্থী তাহজীব আলম সিদ্দিকী সমি’র জনসভা বিকেল ৩টায় হওয়ার কথা ছিল।

অন্যদিকে শহরের ওয়াজির আলী স্কুল মাঠ প্রাঙ্গনে একই সময়েই জনসভার ঘোষণা দিয়েছিলেন স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদি মহুল।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa