ঢাকা
২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
‎মিলাদুন্নবীতে দুই সংগঠনকে আমন্ত্রণ না দেয়ার অভিযোগ কবি নজরুল কলেজ প্রশাসনের বিরুদ্ধে নেপালে আকস্মিক বন্যা ও পাহাড়ধসে নিহত বেড়ে ১৫৭ সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ আসবে বৃহস্পতিবার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫, নিখোঁজ কয়েকশ পর্যটক কবি নজরুল কলেজে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝালকাঠির ১২৫ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, শূন্য সহকারী শিক্ষকের ২৮৭ পদ জাকসুর উদ্যোগে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ ও চিকিৎসা সরঞ্জাম বিতরণ অনুষ্ঠিত মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার কবি নজরুল কলেজে ‘শ্রাবণ বরণ’ ঘনঘটা অনুষ্ঠিত
Advertise with us

ক্যান্সারাক্রান্ত ৩০০ হাফেজের ওস্তাদকে বাঁচানো প্রয়োজন

নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫   ১১১ বার পঠিত
ক্যান্সারাক্রান্ত ৩০০ হাফেজের ওস্তাদকে বাঁচানো প্রয়োজন

ছবি-সংগৃহীত  

১৫ বছর ধরে হিফজ বিভাগে শিক্ষকতা করছেন। বয়স ৩০ পার হয়েছে। এখনো টগবগে যুবক। কিন্তু এখন ‘মৃত্যুর পথযাত্রী’ অসংখ্য শিক্ষার্থীর প্রাণপ্রিয় শিক্ষক হাফেজ ইনামুল হাসান।

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বাজিতপুর গ্রামের মোখতার মোল্লার ছেলে তিনি। বর্তমানে জেলার সদরপুরে অবস্থিত নিজ হাতে গড়া প্রতিষ্ঠান ইশাআতুল কোরআন মাদ্রাসায় কর্মরত রয়েছেন।

তিনি জানিয়েছেন, গত ছয় মাস আগে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। মোবাইল ফোনে যখন কথা বলছিলেন, অত্যন্ত ক্ষীণ ছিল তার আওয়াজ। এখন তার যে অবস্থা, তাতে চিকিৎসার জন্য প্রয়োজন অনেক টাকা।

হাফেজ ইনামুল হাসান বর্তমানে সিরাজগঞ্জের খাজা ইউনুস আলি মেডিকেল কলেজ হাসপাতালের অধীনে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী অবস্থান করছেন বাড়িতে। তার সেবন করতে হচ্ছে দামি দামি সব ওষুধ।

শিক্ষকতা জীবনে শিক্ষার্থীদের অনেক ভালোবাসা অর্জন করেছেন তিনি। অন্তত ৩০০ শিক্ষার্থী তার কাছে পড়ে হাফেজ হয়েছেন। ওস্তাদের এমন সংকটময় মুহূর্তে তাদের অনেকে যথাসম্ভব তার পাশে দাঁড়িয়েছেন কিন্তু পরিবারের আর্থিক পরিস্থিতি ও শিক্ষার্থীদের ওই টাকা তার ব্যয়বহুল চিকিৎসার জন্য যথেষ্ট না। আরও অনেক টাকা প্রয়োজন। এজন্য আর্থিকভাবে সহযোগিতার জন্য দেশের সামর্থবান ভাইবোনদের প্রতি আহ্বান জানিয়েছেন তার ছাত্ররা। একই সঙ্গে প্রাণপ্রিয় শিক্ষককের জন্য সকলের দোয়াও চেয়েছেন তারা।

আর্থিক সাহায্যের জন্য এই নাম্বারে যোগাযোগ করা যাবে-

01751241269 (হাফেজ ইনামুল হাসান-বিকাশ)
ছাত্র : 01979941161 (হাফেজ মারুফ বিল্লাহ-বিকাশ)
ছাত্র : 01780938780 (হাফেজ হাফিজুর রহমান-বিকাশ)

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa