ঢাকা
২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
জিম্মায় দেওয়ার ১২ দিনেই গাজীপুর সাফারি পার্কে ফিরল ‘সম্রাট-নিহারকলি’ নিরাপদ ও টেকসই মাছ উৎপাদনে গবেষণায় জোর দিতে হবে: গাকৃবি উপাচার্য ‘স্মার্ট ও গ্রিন ঢাকা’ গড়তে ডিএসসিসির ১,৯০৪ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের উপবৃত্তি ফের চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় রংপুরে চারজনকে হত্যা ভূরুঙ্গামারীতে জিপিএ-৫ পাওয়া ১০৫ শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠি সদর হাসপাতালে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে দিনব্যাপী প্রশিক্ষণ ২০২৭ সালের এসএসসির সময়সূচি চূড়ান্ত, পরীক্ষা শুরু ১৪ মার্চ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী অটোরিকশা চার্জ দেওয়ার সময় শর্টসার্কিট, ৩০ মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে,ক্ষয়ক্ষতি ৩০ লাখ
Advertise with us

শীতে হাড় মজবুত করবে যেসব খাবার

ডে নাইট ডেস্ক
রবিবার, ২১ জানুয়ারি ২০২৪   ১৬০ বার পঠিত
শীতে হাড় মজবুত করবে যেসব খাবার

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

শীতকালে সবারই হাড় মজবুত রাখতে ক্যালসিয়িাম সমৃদ্ধ খাবার যেমন দুধ খাওয়া উচিত। এছাড়াও শীতে হাড় মজবুত রাখতে আরও যেসব খাবার খাদ্যতালিকায় রাখা জরুরি, চলুন জেনে নেয়া যাক-

ভিটামিন ডি সমৃদ্ধ খাবার: হাড় মজবুত রাখতে প্রতিদিনের খাদ্যতালিকায় ভিটামিন ডি জাতীয় খাবার দরকার। একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির রক্তে প্রতি মিলিমিটারে ৩০ ন্যানোগ্রাম ভিটামিন ডি থাকা দরকার, না হলে তাকে নানা সমস্যায় ভুগতে পারে। নিয়মিত সূর্যালোক তার গায়ে লাগানো দরকার। তাছাড়াও প্রতিদিন তাকে সবুজ শাকসবজি, মাছ, কমলালেবু, দুধ, বাদাম খাওয়া দরকার।
জিঙ্ক ও ম্যাগনেসিয়াম জাতীয় খাবার: হাড় মজবুত রাখতে শুধুমাত্র ক্যালসিয়াম বা ভিটামিন ডি জাতীয় খাবার খেলেই হবে না। অবশ্যই খাদ্যতালিকায় জিঙ্ক ও ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার রাখতে হবে। তাহলে হাড় মজবুত থাকবে। যেমন- শস্যজাতীয় খাবার খাদ্য তালিকায় রাখতে হবে। তাছাড়াও রাখতে হবে অ্যাভোকাডো এবং মৌসুমের না ফল।

প্রোটিন সমৃদ্ধ খাবার: হাড় মজবুত রাখতে প্রোটিনেরও খুব দরকার। এ কারণে শীতকালে অবশ্যই খাদ্যতালিকায় দই, পনির, চিকেন, মাটন, ডিম,সবুজ শাকসবজি, ফল ইত্যাদি রাখবেন।

ভিটামিন সি জাতীয় খাবার: এই ভিটামিন শুধুমাত্র ত্বক ভালো রাখতে সাহায্য করে তা নয়। হাড়ও মজবুত রাখতে ভূমিকা রাখে। তাই প্রতিদিনের খাদ্য তালিকায় রাখুন ভিটামিন সি সমৃদ্ধ খাবার। মিষ্টি ও টক জাতীয় ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। তাই প্রতিদিন লেবু, কমলা, লেবু, আনারস, পেয়ারা, আমলকি খান।

খাদ্যতালিকায় এসব খাবার রাখা ছাড়াও হাড় মজবুত রাখতে নিয়মিত ব্যায়াম করুন। বাইরে যেতে না পারলে ঘরেই আধঘন্টা থেকে ৪০ মিনিট ব্যায়াম করবেন। এতে আপনার শারীরিক পরিশ্রম হবে। শরীর সুস্থ থাকবে।

হাড় মজবুত রাখে দই: দই প্রোবায়োটিক, ক্যালসিয়াম, পটাসিয়াম এবং ভিটামিন ডি, ভিটামিন এ এবং ফোলেটের একটি ভাল উৎস। গবেষণায় জানা গেছে যে নিয়মিত পর্যাপ্ত দই খাওয়ার ফলে হাড়ের ফ্র্যাকচার প্রতিরোধ করা যেতে পারে। এ ছাড়া হাড় দুর্বল হলে নিয়মিত ক্যালসিয়ামযুক্ত দই খাওয়া ভাল।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa