ঢাকা
২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার কবি নজরুল কলেজে ‘শ্রাবণ বরণ’ ঘনঘটা অনুষ্ঠিত রাজধানীতে সাড়ে ১১ হাজার ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী গ্রেপ্তার জিম্মায় দেওয়ার ১২ দিনেই গাজীপুর সাফারি পার্কে ফিরল ‘সম্রাট-নিহারকলি’ নিরাপদ ও টেকসই মাছ উৎপাদনে গবেষণায় জোর দিতে হবে: গাকৃবি উপাচার্য ‘স্মার্ট ও গ্রিন ঢাকা’ গড়তে ডিএসসিসির ১,৯০৪ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের উপবৃত্তি ফের চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় রংপুরে চারজনকে হত্যা ভূরুঙ্গামারীতে জিপিএ-৫ পাওয়া ১০৫ শিক্ষার্থীকে সংবর্ধনা
Advertise with us

কুয়েট শিক্ষার্থী হয়রানির প্রতিবাদে ইবি ছাত্র ইউনিয়নের বিবৃতি

ইবি প্রতিনিধি:
মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫   ৮৩ বার পঠিত
কুয়েট শিক্ষার্থী হয়রানির প্রতিবাদে ইবি ছাত্র ইউনিয়নের বিবৃতি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার এবং তাদের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সংসদ।

মঙ্গলবার (১৫ এপ্রিল) ছাত্র ইউনিয়ন ইবি সংসদের দপ্তর সম্পাদক মনির হোসেন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারা এবং প্রশাসনের পক্ষপাতদুষ্ট আচরণের দায়ে কুয়েটের উপাচার্যের অপসারণ দাবি করছে ছাত্র ইউনিয়ন ইবি সংসদ।

উক্ত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্র ইউনিয়ন ইবি সংসদের সভাপতি মাহমুদুল হাসান ও সাধারণ সম্পাদক নূর আলম এক যৌথ বিবৃতিতে বলেন, “গত ১৮ ফেব্রুয়ারি সংঘটিত সংঘর্ষের ঘটনার প্রকৃত দায়ীদের চিহ্নিত না করে, প্রশাসন উল্টো হামলার শিকার শিক্ষার্থীদেরই মামলার আসামি করেছে। এমনকি মামলায় ১৫-২০ জন অজ্ঞাত শিক্ষার্থীকেও যুক্ত করা হয়েছে, যা স্পষ্টতই শিক্ষার্থীদের হয়রানি করার একটি অপচেষ্টা।”

বিবৃতিতে আরও বলা হয়, “৩৭ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করার সিদ্ধান্ত অবিচারমূলক এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং দ্রুত বহিষ্কারাদেশ ও মামলা প্রত্যাহারের দাবি করছি।”

ছাত্র ইউনিয়ন নেতারা দাবি করেন, এসব পদক্ষেপ শিক্ষার্থীদের মত প্রকাশের অধিকার দমন করার একটি ষড়যন্ত্র। তারা বলেন, “শিক্ষার্থীদের ওপর বর্বরোচিত আক্রমণ, মিথ্যা মামলা ও বহিষ্কার — সবই দমন-পীড়নের অংশ। এসব বন্ধ না হলে শিক্ষাঙ্গনের পরিবেশ আরও সংকটময় হয়ে উঠবে।”

উল্লেখ্য, এই ঘটনার প্রেক্ষিতে কুয়েট প্রশাসনের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানা যায়নি।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa