জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিউলিমালা হলের জন্য আগামী দুই বছরের মেয়াদে চারজন শিক্ষককে হাউজ টিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (৪ আগস্ট) উপাচার্যের অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

হাউজ টিউটর হিসেবে ফোকলোর বিভাগের সহকারী অধ্যাপক নাঈমা আক্তার, দর্শন বিভাগের প্রভাষক শায়লা ইসলাম নীপা, এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক অনন্যা রায় ও মারুফা জাহান তন্বী নিয়োগ পেয়েছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কর্তৃপক্ষের অনুমোদনের ভিত্তিতে যোগদানের তারিখ থেকে কার্যকর হওয়ার শর্তে চারজন শিক্ষককে আগামী দুই বছরের জন্য শিউলিমালা হলের হাউজ টিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এতে তারা সংশ্লিষ্ট বিধি অনুযায়ী এ পদের সকল সুযোগ-সুবিধা ভোগ করবেন।