https://daynightbd.com


পর্বতারোহী তৌফিক আহমেদ তমালের এবার পৃথিবীর সর্বোচ্চ অষ্টম পর্বত মানাসলু (৮১৬৩ মিটার) অভিযানে যাচ্ছেন। এ উপলক্ষে পতাকা হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করে অল্টিটিউট হান্টার বিডি মাউন্টেনিয়ারিং ক্লাব। এসময় তার হাতে বাংলাদেশের জাতীয় পতাকা তুলে দেন এভারেস্ট জয়ী নারী ব্যক্তিত্ব নিশাত মজুমদার।
শনিবার, (১৬ই আগস্ট) বিকেল ৫ টায় বিশ্ব সাহিত্য কেন্দ্রে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে এভারেস্ট জয়ী নারী পর্বতারোহি নিশাত মজুমদার বলেন পর্বতারোহি তৌফিক আহমেদ আগামী ১ লা সেপ্টেম্বর দেশ থেকে যাত্রা শুরু করবেন। তরুন কিন্তু হিমালয় পথচারণায় অভিজ্ঞ পর্বতারোহি তমাল ৪০ দিনের মধ্যে নেপালের পশ্চিম মধ্যে হিমালয়ের হিমালয় রেঞ্জের পর্বতের সর্বোচ্চ শিখরে পতাকা উড়াতে সক্ষম হবেন বলে তিনি আশা করেন। বাংলাদেশের তরুণ তরুণীদের জানানোর জন্যই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অতিথিরা তমালের অভিযানের সফলতা কামনা করেন।
তৌফিক আহমেদ তমাল বলেন দেশের পাহাড়গুলোতে ১৪ বছরের বেশি সময় নিয়মিত ট্রাকিং এবং গত কয়েক বছর নিয়মিত হিমালয়ের অতি উচ্চতার ট্রেক আয়োজন ও পরিচালনা করেছি। ভারতের নেহেরু ইনস্টিটিউট অফ মাউন্ট থেকে পর্বতারোহনের প্রশিক্ষণ ও রক উচ্চতর প্রশিক্ষণ নিয়েছি। এছাড়াও পাঁচ হাজার থেকে ছয় হাজার মিটারের সাতটি পর্বতে সফলভাবে অভিযান করেছি।
এছাড়া তিনি আরো উল্লেখ করেন আরোহন গুলোর মধ্যে প্রথম বাংলাদেশী হিসেবে শীতকালীন পর্বত অভিযানে আরোহন করেছেন। আরোহন করেছেন থারপো চুল্লি পর্বত। প্রথম বাংলাদেশী হিসেবে পদ্মা নদীর উৎস পর্বত ভাগীরথী ২ (৬৫২২ মিটার) আরোহন করেন এছাড়াও ভারতীয় হিমালয় ইন্দ্র বাংলা অভিযানে অংশ নিয়েছেন। সর্বশেষ ২০১৪ সালে পৃথিবীর অন্যতম কঠিন ও কৌশলগত শৃঙ্গ মাউন্ট মাউন্ট আমা দাবলাম ৯৬৮১৪ মিটার)আরোহন করেছেন তিনি সবুজ পাহাড় থেকে বেড়ে ওঠা পর্বতারোহী হিসেবে বাংলাদেশের অ্যাডভেঞ্চার স্পোর্টস ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিনিধিত্ব করেছেন।
এ অভিযানের পৃষ্ঠপোষকতা রয়েছে ট্রাকিং এবং অল্টিটিউট ক্লাব এবং তমালের নিজস্ব অর্থায়ন। অষ্টম সর্বোচ্চ পর্বত মানাসলু অভিযান দিয়েই ঘোড়াপত্তন হতে যাচ্ছে বাংলাদেশের নতুন পর্বত তরুণ ক্লাব অল্টিটিউট হান্টার বিডি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের পর এমএ মুহিত, মীর শামসুল আলম বাবু, নিজাম উদ্দিন ও মহিউদ্দিন মাহি, ফজলুর রহমান সামি সহ বিভিন্ন মাউন্টেইনিয়ারিং ক্লাবের সদস্য ট্রেকিং ও ভ্রমণ সংগঠক।


