রোটার্যাক্ট ক্লাব অব খুলনা ইউনিভার্সিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (৭ মার্চ) পবিত্র রমজান মাসকে সামনে রেখে সুবিধাবঞ্চিত পরিবারের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে এই আয়োজন করা হয়।
প্রথমে মাঠ পর্যায়ে সার্ভে পরিচালনার মাধ্যমে অসহায় পরিবারদেরকে টোকেন বিতরণ করা হয়।এরপর নির্ধারিত পরিবারগুলোর মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়, যাতে তারা স্বস্তি ও মর্যাদার সাথে রমজান মাস পালন করতে পারেন। পুরো কার্যক্রমটি স্বচ্ছতা, জবাবদিহিতা ও মানবিকতার ভিত্তিতে সম্পন্ন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. রেজাউল করিম স্যার।
তিনি রোটার্যাক্ট ক্লাব অব খুলনা ইউনিভার্সিটির এমন মানবিক কার্যক্রমকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
এই কর্মসূচিতে ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং সবাই মিলে কাজটিকে সফল করার জন্য আন্তরিকভাবে কাজ করেন।
রোটার্যাক্ট ক্লাব অব খুলনা ইউনিভার্সিটি ভবিষ্যতেও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা রাখে।



মন্তব্য করুন