জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শের-ই বাংলা এ কে ফজলুল হক আবাসিক হলের ৪১৩ নম্বর কক্ষে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ পাওয়া গেছে।
বুধবার (১৮ মার্চ) দুপুরে তার নিজ কক্ষের ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান হলের অন্যান্য শিক্ষার্থীরা।
জানা গেছে, মৃত ওই শিক্ষার্থীর নাম কনিষ্ক মাঝি। সে বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ২০২০–২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
হলের শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, ঈদের ছুটির কারণে ৪১৩ নম্বর কক্ষের অন্যান্য শিক্ষার্থীরা বাড়িতে থাকায় কনিষ্ক কক্ষে একাই অবস্থান করছিলেন। বুধবার দুপুর প্রায় ২টার দিকে পাশের কক্ষের এক শিক্ষার্থী তার দরজায় নক করেন। দীর্ঘ সময় কোনো সাড়া না পেলে তিনি আরও একজনকে ডাকেন। পরে দু’জন মিলে বারবার নক করেও সাড়া না পেয়ে জানালার কাঁচ ভেঙে ভেতরে তাকালে কনিষ্ককে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
পরবর্তীতে দরজা ভেঙে কক্ষে প্রবেশ করে তাকে মৃত অবস্থায় পাওয়া যায় বলে জানা গেছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর মরদেহ নামানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



মন্তব্য করুন