কবি নজরুল সরকারি কলেজ | শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য পানি, কলম ও বিভিন্ন ইসলামী বই এবং শিশুদের জন্য চকলেটের ব্যবস্থা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। শনিবার (২৫ এপ্রিল) দুপুর সাড়ে ১০টায় দনিয়া কলেজের সম্মুখে এমন উদ্যোগদেখা যায়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার লক্ষ্যে দেশের বিভিন্ন স্থান থেকে শিক্ষার্থীরা এসেছে রাজধানীর দনিয়া কলেজে। গ্রীষ্মকালের উত্তপ্ত গরমে পানির ব্যবস্থায় অভিভাবকদের মধ্যে তৃপ্তি লক্ষ্য করা যায়। অভিভাবকরা আনন্দিত হয়েছেন বিভিন্ন ধরনের ইসলামী বই পেয়ে।
পরীক্ষার্থীদের ভাষ্য:
ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী আবু সালেহ বলেন, “দূর থেকে এসে তৃষ্ণার্ত অবস্থায় পানি পেয়ে অনেক ভালো লেগেছে। কলম এবং ইসলামী বইয়ের ব্যবস্থাটা ছিল অমায়িক।”
পরীক্ষার্থী রিফাত বলেন, “ইসলামী ছাত্রশিবিরের এমন আয়োজন প্রতিটি শিক্ষার্থীর মন কেড়েছে। অভিভাবকরা দীর্ঘ সময় রোদে অপেক্ষায় তৃষ্ণার্ত অবস্থায় পানি পেয়ে সবচেয়ে বেশি খুশি হয়েছেন। ইসলামী বইয়ের ব্যবস্থা করায় ইসলামী ছাত্রশিবিরকে ধন্যবাদ।”
অভিভাবকদের অনুভূতি:
সাইদুর ইসলাম বলেন, “আমি আমার মেয়েকে নিয়ে এসেছি। গরমের ভেতরে ফ্রিতে এমন পানির ব্যবস্থা পাবো কখনও ভাবতে পারি নি। তাদের সবচেয়ে ভালো উদ্যোগ হলো ইসলামী বই বিতরণ। আমার সন্তানদের জন্য ৪টি বই নিয়েছি।”
ইসলামী ছাত্রশিবির দনিয়া কলেজ শাখার সভাপতি শহিদুল ইসলাম আরিফ বলেন,”আমাদের লক্ষ্য যুবসমাজকে অন্ধকারের পথ থেকে আলোর পথে ফিরিয়ে আনা। কাউকে নির্দিষ্ট কোনো সংগঠন করতে বাধ্য করা আমাদের উদ্দেশ্য নয় বরং ইসলামিক বই পড়ার মাধ্যমে নৈতিকভাবে আলোকিত মানুষ গড়াই আমাদের মূল লক্ষ্য।”
বাংলাদেশ সময়: ৯:৩৬ অপরাহ্ণ | শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
daynightbd.com | Desk Report
| Dhaka, Bangladesh শনিবার, ২ মে, ২০২৬ 15th Dhu al-Qi'dah, 1447 | |
| Salat | Time |
|---|---|
| Fajr | 4:03 AM |
| Sunrise | 5:24 AM |
| Zuhr | 11:55 AM |
| Asr | 3:21 PM |
| Magrib | 6:27 PM |
| Isha | 7:48 PM |
| সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ||||
| ৪ | ৫ | ৭ | ৮ | ৯ | ১০ | |
| ১১ | ১ | ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ |
| ৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
| ২৫ | ২৬ | ২৭ | ২ | ৯ | ৩০ | ৩১ |