“সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৮ এপ্রিল কুমিল্লায় উদযাপিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস–২০২৬।
জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হয়, যেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের সক্রিয় অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
সকালে কুমিল্লা জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে বিচারক, আইনজীবী, শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা আইনের শাসন প্রতিষ্ঠা ও দরিদ্র-অসহায় মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে রাষ্ট্রীয় আইনগত সহায়তা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে জনসচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন।
এ আয়োজনের অংশ হিসেবে বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট), কুমিল্লার আইন বিভাগ একটি আকর্ষণীয় স্টল স্থাপন করে নিজেদের কার্যক্রম উপস্থাপন করে। স্টলের মাধ্যমে আইন বিভাগের ম্যাগাজিন, প্রসপেক্টাস ও একাডেমিক ক্যালেন্ডার বিতরণ করা হয়, যা দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইন বিভাগের বিভাগীয় প্রধান ও ‘ল’ ক্লাবের উপদেষ্টা ড. মো. নায়ীম আলীমুল হায়দার। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সহ-উপদেষ্টা সহকারী অধ্যাপক তানজিলা তামান্না।
স্টল পরিচালনা ও উপকরণ বিতরণের দায়িত্বে ছিলেন ‘ল’ ক্লাবের সভাপতি মুহাম্মদ রাহাদ খান, সাধারণ সম্পাদক ইফরাজ আহমেদ ইয়াম, সহ-সভাপতি অর্পিতা রানি বর্মণ, মিনহাজুল ইসলাম ও সামিয়া ইসলাম রিদি।
এছাড়াও মিডিয়া অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি হাবিবা আক্তার এবং জয়েন্ট মিডিয়া অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি মো. নুরনবি ও আফরিনা সুলতানা মিম সার্বিক সহযোগিতা প্রদান করেন।



মন্তব্য করুন