• শিরোনাম

    কুবিতে নারী শিক্ষার্থীকে উত্যক্তের অভিযোগে বহিরাগত আটক, মুচলেকা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর

    কুবি প্রতিনিধি : | বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

    কুবিতে নারী শিক্ষার্থীকে উত্যক্তের অভিযোগে বহিরাগত আটক, মুচলেকা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর

    কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক নারী শিক্ষার্থীকে
    উত্যক্ত করার অভিযোগে এক বহিরাগত যুবককে আটক করে প্রক্টরিয়াল বডির কাছে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা। পরে লিখিত ও ভিডিও মুচলেকা নিয়ে অভিযুক্তকে তার পরিবারের কাছে হস্তান্তর করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

    বুধবার (২৯ এপ্রিল) দুপুরে প্রক্টর অফিসে এ ঘটনা ঘটে।

    জানা যায়, অভিযুক্ত যুবকের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায়। তিনি দীর্ঘদিন ধরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের এক নারী শিক্ষার্থীকে বিভিন্নভাবে হেনস্তা করে আসছিলেন। একপর্যায়ে ভুক্তভোগী শিক্ষার্থী কুমিল্লায় চলে আসলেও তার পিছু ছাড়েননি ওই যুবক। বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে ওই শিক্ষার্থীকে উত্যক্ত করার সময় শিক্ষার্থীরা তাকে আটক করে প্রক্টরিয়াল বডির কাছে সোপর্দ করেন।

    পরে প্রক্টরিয়াল বডি অভিযুক্ত যুবকের পরিবারকে ডেকে লিখিত ও ভিডিও মুচলেকা নিয়ে তাকে পরিবারের কাছে হস্তান্তর করে।

    এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম বলেন, “আজ দুপুর ২টার দিকে এক বহিরাগত আমাদের এক ছাত্রীকে হেনস্তা করে। পরে কয়েকজন শিক্ষার্থী ও স্থানীয়রা মিলে তাকে প্রক্টরের কার্যালয়ে নিয়ে আসে। আমরা তার অভিভাবকের সঙ্গে যোগাযোগ করি। পরবর্তীতে তার অভিভাবক ছেলের দায়িত্ব নিয়েছেন। ভবিষ্যতে এ ধরনের কোনো ঘটনা ঘটলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। লিখিত ও ভিডিও মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।”

    Facebook Comments Box
    ×
    News Image
    বিস্তারিত কমেন্টে…

    বাংলাদেশ সময়: ৬:৫৭ অপরাহ্ণ | বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

    daynightbd.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    স্বর্ণালীর বিজেএস জয়ের গল্প

    ২৬ ফেব্রুয়ারি ২০২৫

    Dhaka, Bangladesh
    শনিবার, ২ মে, ২০২৬
    15th Dhu al-Qi'dah, 1447
    SalatTime
    Fajr4:03 AM
    Sunrise5:24 AM
    Zuhr11:55 AM
    Asr3:21 PM
    Magrib6:27 PM
    Isha7:48 PM

    আর্কাইভ

    সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
     
    ১০
    ১১১৩১৫১৬
    ১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭৩০৩১