ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের কবি নজরুল ক্যাম্পাসের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে ফুটবল উপহার দিয়েছেন ছাত্রদল নেতা জামাল। রবিবার (১০ মে) কবি নজরুল ক্যাম্পাস মাঠে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কাছে ফুটবল হস্তান্তর করেন তিনি।
জামাল হোসেন কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের বর্তমান কমিটির যুগ্ম আহ্বায়ক ও দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
ছাত্রদল নেতা জামাল হোসেন ‘রাষ্ট্রবিজ্ঞান স্টুডেন্ট অ্যাসোসিয়েশন’-এর সভাপতি সবুজ আহমেদ মাল এবং সাধারণ সম্পাদক নাঈম সরকার-এর হাতে ফুটবল হস্তান্তর করেন। হস্তান্তরকালে আরও উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাধারণ শিক্ষার্থীরা।
কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমেদ ফাহিম বলেন, “ছাত্রদল একটি শিক্ষার্থীবান্ধব সংগঠন। আমরা বিশ্বাস করি পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা একজন শিক্ষার্থীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা যখনই ছাত্রদলের কাছে কিছু প্রত্যাশা করে, আমরা চেষ্টা করি তাদের সেই প্রত্যাশা পূরণ করতে। আমি নেতৃত্বে আসার পর একটি ক্রীড়াবান্ধব ক্যাম্পাস তৈরি করতে কাজ করেছি। এগুলো তারই ধারাবাহিকতার অংশ। শিক্ষার্থীদের খেলাধুলার বিষয়ে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।”



মন্তব্য করুন