নতুন একটি আইনের মাধ্যমে আফগানিস্তানের তালেবান সরকার প্রথমবারের মতো বাল্যবিবাহকে কার্যত আইনি স্বীকৃতি দিয়েছে বলে অভিযোগ করেছেন মানবাধিকারকর্মীরা। তাঁদের ভাষ্য, ‘লজ্জাজনক’ এই আইন মেয়েশিশু ও তরুণীদের স্বামীর ইচ্ছার বিরুদ্ধে বিবাহবিচ্ছেদ চাওয়ার পথকে প্রায় বন্ধ করে দিচ্ছে।

আফগানিস্তানে জোরপূর্বক ও অপ্রাপ্তবয়স্ক মেয়েদের বিয়ের কোনো সরকারি পরিসংখ্যান নেই। তবে মানবাধিকারকর্মীদের দাবি, সাম্প্রতিক বছরগুলোতে এ প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়েছে। বিশেষ করে ১১ বছর বয়সের পর মেয়েদের শিক্ষায় নিষেধাজ্ঞা জারির পর পরিস্থিতি আরো খারাপ হয়েছে।

সূত্র : দ্য গার্ডিয়ান