ঢাকা
২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
গ্রামে সরবরাহ বাড়াতেই রাজধানীতে লোডশেডিং নভেম্বরে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী কুড়িগ্রামকে সবুজ জেলায় গড়ার প্রত্যয়ে জেলা জলবায়ু সম্মেলন অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে ঝালকাঠি প্রেসক্লাব থেকে দুই সাংবাদিক সাময়িক বহিষ্কার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কবি নজরুল ক্যাম্পাসে ২০২৫-২৬ সেশনের ভর্তি সহায়তায় ‘অগ্রপথিক’-এর হেল্প ডেস্ক ফুলবাড়ীতে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে অ্যাডভোকেসি সভা মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নোবিপ্রবিতে শিক্ষার্থীদের ‘সীরাতের সুর ধ্বনি’ আয়োজন দেশে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দৃশ্যমান: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ ‎মিলাদুন্নবীতে দুই সংগঠনকে আমন্ত্রণ না দেয়ার অভিযোগ কবি নজরুল কলেজ প্রশাসনের বিরুদ্ধে
Advertise with us

কুড়িগ্রামকে সবুজ জেলায় গড়ার প্রত্যয়ে জেলা জলবায়ু সম্মেলন

কুড়িগ্রাম প্রতিনিধি:
শনিবার, ২৯ আগস্ট ২০২৬   ১২ বার পঠিত
কুড়িগ্রামকে সবুজ জেলায় গড়ার প্রত্যয়ে জেলা জলবায়ু সম্মেলন

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

‘সবুজ করি কুড়িগ্রাম’ স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামে অনুষ্ঠিত হয়েছে জেলা জলবায়ু সম্মেলন। শুক্রবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ১০টায় কুড়িগ্রাম জেলা পরিষদ হলরুমে কুড়িগ্রাম ডিস্ট্রিক্ট ক্লাইমেট নেটওয়ার্কের আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে জেলার বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের সংগঠক, পরিবেশকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। জেলার বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক পরিবেশকর্মীর উপস্থিতিতে সম্মেলনটি প্রাণবন্ত হয়ে ওঠে।

কুড়িগ্রাম ডিস্ট্রিক্ট ক্লাইমেট নেটওয়ার্কের আহ্বায়ক এম. রশিদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসাইন কায়কোবাদ।

সম্মেলনে বক্তারা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, পরিবেশ দূষণ, নদীভাঙন, বৃক্ষরোপণ ও সবুজায়ন বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণসহ কুড়িগ্রাম জেলার বিভিন্ন পরিবেশগত সংকট নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

এসময় আরও বক্তব্য রাখেন, উলিপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম, কুড়িগ্রাম সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মির্জা মোঃ নাসির উদ্দিন, সময় টেলিভিশনের সাংবাদিক বাদশা সৈকত সহ আরও অনেকে।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় জনগণ, পরিবেশকর্মী ও সামাজিক সংগঠনগুলোকে আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা পালন করতে হবে। তারা কুড়িগ্রামকে একটি পরিবেশবান্ধব ও সবুজ জেলা হিসেবে গড়ে তুলতে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

সম্মেলনে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ, সবুজায়ন বৃদ্ধি এবং জেলার বিভিন্ন পরিবেশগত সংকট থেকে উত্তরণের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী পরিবেশকর্মীদের উৎসাহিত করতে আয়োজকদের পক্ষ থেকে প্রত্যেককে উপহার হিসেবে একটি করে টি-শার্ট প্রদান করা হয়।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa