ঢাকা
২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
গ্রামে সরবরাহ বাড়াতেই রাজধানীতে লোডশেডিং নভেম্বরে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী কুড়িগ্রামকে সবুজ জেলায় গড়ার প্রত্যয়ে জেলা জলবায়ু সম্মেলন অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে ঝালকাঠি প্রেসক্লাব থেকে দুই সাংবাদিক সাময়িক বহিষ্কার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কবি নজরুল ক্যাম্পাসে ২০২৫-২৬ সেশনের ভর্তি সহায়তায় ‘অগ্রপথিক’-এর হেল্প ডেস্ক ফুলবাড়ীতে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে অ্যাডভোকেসি সভা মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নোবিপ্রবিতে শিক্ষার্থীদের ‘সীরাতের সুর ধ্বনি’ আয়োজন দেশে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দৃশ্যমান: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ ‎মিলাদুন্নবীতে দুই সংগঠনকে আমন্ত্রণ না দেয়ার অভিযোগ কবি নজরুল কলেজ প্রশাসনের বিরুদ্ধে
Advertise with us

অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে ঝালকাঠি প্রেসক্লাব থেকে দুই সাংবাদিক সাময়িক বহিষ্কার

ঝালকাঠি প্রতিনিধি:
শনিবার, ২৯ আগস্ট ২০২৬   ৯ বার পঠিত
অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে ঝালকাঠি প্রেসক্লাব থেকে দুই সাংবাদিক সাময়িক বহিষ্কার

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

শৃঙ্খলা ভঙ্গ, প্রেসক্লাবের মর্যাদা ক্ষুণ্ন এবং অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঝালকাঠি প্রেসক্লাবের দুই সদস্যকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন—চ্যানেল টোয়েন্টিফোরের ঝালকাঠি জেলা প্রতিনিধি রতন আচার্য্য এবং ৭১ টিভির জেলা প্রতিনিধি তরুণ সরকার।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৫টায় ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মো. আক্কাস সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আ.স.ম. মাহমুদুর রহমান পারভেজ।

সাধারণ সম্পাদক জানান, সভায় উপস্থিত সদস্যদের সিদ্ধান্ত অনুযায়ী রতন আচার্য্যকে এক বছরের জন্য এবং তরুণ সরকারকে এক মাসের জন্য প্রেসক্লাব থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হবে কি না, সে বিষয়ে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে কমিটির কাছে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

সভায় প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও সহসভাপতি মো. মাসউদুল আলম, সহসাধারণ সম্পাদক অলোক সাহা, কোষাধ্যক্ষ মো. রাজু খান, ক্রীড়া সম্পাদক জহিরুল ইসলাম জলিল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজানুর রহমান টিটু এবং নির্বাহী সদস্য আজমীর হোসেন তালুকদার, কে এম সবুজ ও তরুণ সরকার উপস্থিত ছিলেন।

প্রেসক্লাব নেতৃবৃন্দ জানান, সংগঠনের শৃঙ্খলা, মর্যাদা ও পেশাগত নীতিমালা বজায় রাখার স্বার্থে জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রেসক্লাব সূত্রে জানা গেছে, সম্প্রতি ঝালকাঠির নলছিটি উপজেলার একটি হিন্দু পরিবারের জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ ওঠে স্থানীয় আয়নাল হকের বিরুদ্ধে। এ বিষয়ে সংবাদ সংগ্রহের জন্য চ্যানেল টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি রতন আচার্য্য ও ৭১ টিভির জেলা প্রতিনিধি তরুণ সরকার ঘটনাস্থলে গিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে কথা বলেন এবং তথ্য সংগ্রহ করেন।

অভিযোগ রয়েছে, পরবর্তীতে সংবাদ প্রকাশ না করার জন্য আয়নাল হক ওই দুই সাংবাদিককে টাকা দেন। তবে টাকা নেওয়ার অভিযোগের বিষয়ে তাদের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে এক স্থানীয় সংবাদকর্মীর সঙ্গে তাদের মোবাইল ফোনে বাকবিতণ্ডা হয় বলে জানা গেছে। পরে ওই সংবাদকর্মী কথোপকথনের একটি কল রেকর্ড এবং টাকা নেওয়ার দাবি-সংবলিত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করেন। বিষয়টি প্রেসক্লাবের নজরে আসার পর জরুরি সভা করে তাদের বিরুদ্ধে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আ.স.ম. মাহমুদুর রহমান পারভেজ বলেন, অভিযোগের বিষয়ে তাদের লিখিত জবাব দিতে বলা হয়েছে। জবাব পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa