ঢাকা
৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
মোংলার মিরাজ শেখসহ গুমের শিকার সবাইকে খুঁজে বের করতে হবে: নাহিদ ইসলাম ‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস’ উপলক্ষে প্রধানমন্ত্রীর বার্তা জাবিতে জেইউআরএসের প্রথম আন্তর্জাতিক আন্তঃবিষয়ক গবেষণা সম্মেলন অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাহ্নবীর আপত্তিকর ৫৫২ লিংক সরানো হচ্ছে জুলাইয়ে ক্ষতিগ্রস্তদের পাশে থাকতে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী সংসদ ভবনের সামনে ব্যাগ ধরে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে শিক্ষিকার মৃত্যু, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ আবাসিক হোটেলে নারীর সঙ্গে রাতযাপনের অভিযোগ বিএনপি নেতা ‘ভাটা শহীদের’ বিরুদ্ধে গ্রামে সরবরাহ বাড়াতেই রাজধানীতে লোডশেডিং নভেম্বরে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী কুড়িগ্রামকে সবুজ জেলায় গড়ার প্রত্যয়ে জেলা জলবায়ু সম্মেলন
Advertise with us

জাবিতে জেইউআরএসের প্রথম আন্তর্জাতিক আন্তঃবিষয়ক গবেষণা সম্মেলন অনুষ্ঠিত

জাবি প্রতিনিধি
রবিবার, ৩০ আগস্ট ২০২৬   ২৪ বার পঠিত
জাবিতে জেইউআরএসের প্রথম আন্তর্জাতিক আন্তঃবিষয়ক গবেষণা সম্মেলন অনুষ্ঠিত

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

টেকসই উন্নয়ন, উদ্ভাবন ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তঃবিষয়ক গবেষণাকে উৎসাহিত করার লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটি (জেইউআরএস) আয়োজিত প্রথম আন্তর্জাতিক সম্মেলন ‘জেইউআরএস ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইন্টারডিসিপ্লিনারি রিসার্চ ফর সাসটেইনেবিলিটি, ইনোভেশন অ্যান্ড গ্লোবাল চ্যালেঞ্জেস (JICIRSIGC 2026)’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ‘From Discovery to Impact: Interdisciplinary Research for Sustainable Futures’ প্রতিপাদ্যে আয়োজিত সম্মেলনটি হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। এতে দেশ-বিদেশের গবেষক, শিক্ষক, শিক্ষার্থী, নীতিনির্ধারক, শিল্পখাতের পেশাজীবী ও গবেষণায় আগ্রহীসহ মোট ২৬৫ জন অংশগ্রহণ করেন।

সম্মেলনে মৌখিক ও পোস্টার উপস্থাপনা, দেশি-বিদেশি বক্তাদের বক্তব্য, চারটি বিষয়ভিত্তিক ট্র্যাক এবং সেরা গবেষণাপত্র পুরস্কার (Best Paper Award) প্রদান করা হয়। ট্র্যাকগুলো ছিল— সামাজিক বিজ্ঞান, সুশাসন ও উন্নয়ন; কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং, ডিপ লার্নিং ও পরিসংখ্যান; জনস্বাস্থ্য, বায়োস্ট্যাটিস্টিকস, বায়োইনফরমেটিকস ও জীবনবিজ্ঞান; এবং পরিবেশ, জলবায়ু ও টেকসই উন্নয়ন বিজ্ঞান।

সম্মেলনে সুশাসন, গণতন্ত্র, সামাজিক অন্তর্ভুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটা সায়েন্স, জনস্বাস্থ্য, জীবপ্রযুক্তি, জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য, টেকসই উন্নয়ন এবং সবুজ অর্থনীতিসহ বিভিন্ন বিষয়ে গবেষণা উপস্থাপন ও আলোচনা করা হয়।

চারটি ট্র্যাকে সেরা গবেষণাপত্রের পুরস্কার পেয়েছেন মোট আটজন। ট্র্যাক-১ এ পোস্টার ক্যাটাগরিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৌসিফ ফুয়াদ এবং মৌখিক উপস্থাপনায় একই বিশ্ববিদ্যালয়ের প্রজ্ঞা পারমিতা কর্মকার পুরস্কার পান। ট্র্যাক-২ এ পোস্টারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রত্না দীপ লোধ এবং মৌখিক উপস্থাপনায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের মৃন্ময় সাহা নির্বাচিত হন।

ট্র্যাক-৩ এ পোস্টার ক্যাটাগরিতে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের মো. রিফায়েত হোসাইন এবং মৌখিক উপস্থাপনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নূর-ই-মীম সেরা গবেষণাপত্রের পুরস্কার লাভ করেন। আর ট্র্যাক-৪ এ পোস্টার ক্যাটাগরিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাদিয়া ইসলাম তানহা এবং মৌখিক উপস্থাপনায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মারজিয়া খানম জুথি পুরস্কৃত হন।

সম্মেলনে বিশিষ্ট বক্তা হিসেবে উপস্থিত ছিলেন icddr,b-এর অ্যাসোসিয়েট সায়েন্টিস্ট ও প্রজেক্ট কো-অর্ডিনেটর সৈয়দ মঈনউদ্দিন সাত্তার এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (JICA)-এর টিম লিডার হিরোনারি ওনিশি।

বক্তব্যে হিরোনারি ওনিশি নতুন প্রযুক্তি উদ্ভাবনের ক্ষেত্রে মৌলিক গবেষণার গুরুত্ব তুলে ধরেন। গবেষণার সক্ষমতা বৃদ্ধিতে আন্তর্জাতিক সহায়তার ভূমিকার কথাও তিনি উল্লেখ করেন।

সম্মেলনের প্রধান অতিথি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান জেইউআরএসের এ উদ্যোগের প্রশংসা করেন। সমসাময়িক বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তঃবিষয়ক গবেষণার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে তিনি তরুণ গবেষকদের গবেষণার ক্ষেত্রে বিদ্যমান জ্ঞান ও গবেষণার ঘাটতি চিহ্নিত করার আহ্বান জানান। একই সঙ্গে বিদ্যমান জ্ঞানকে সমালোচনামূলকভাবে বিশ্লেষণ করে নতুন জ্ঞান সৃষ্টিতে অবদান রাখার জন্যও তিনি তরুণ গবেষকদের উৎসাহিত করেন।

অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ নজরুল ইসলাম এবং উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. শামসুল আলম উপস্থিত ছিলেন।

আয়োজকদের মতে, JICIRSIGC 2026 বিভিন্ন শাখার গবেষকদের মধ্যে জ্ঞান ও ধারণা বিনিময়, পারস্পরিক সহযোগিতা ও গবেষণা-ভিত্তিক যোগাযোগ তৈরির একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে। একই সঙ্গে টেকসই উন্নয়নের জন্য গবেষণা ও উদ্ভাবনকে এগিয়ে নিতে জেইউআরএসের প্রচেষ্টায় সম্মেলনটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa