ছুটি বাড়িয়ে নতুন করে আগামী বছরের শিক্ষা পঞ্জিকা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই)। প্রকাশিত নতুন পঞ্জিকায় ছুটি ১৬ দিন বাড়ানো হয়েছে।
রোববার (৩১ ডিসেম্বর) অধিদফতর থেকে নতুন এ শিক্ষা পঞ্জিকা প্রকাশ করা হয়।
প্রথম তালিকায় মোট ছুটি ছিল ৬০ দিন। সেই ছুটি বাড়িয়ে ৭৬ দিন করা হয়েছে। পবিত্র রমজান, বঙ্গবন্ধুর জন্ম দিবস, স্বাধীনতা দিবস, শব-ই-কদর, ঈদুল ফিতর ও বাংলা নববর্ষসহ টানা ২১ দিন ছুটি ছিল প্রথম তালিকায়। সেখানে ছুটি বাড়িয়ে ২৯ দিন করা হয়েছে।
ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি সাতদিন থেকে বাড়িয়ে ১৪দিন, দুর্গাপূজার ছুটি পাঁচদিনের জায়গায় সাতদিন করা হয়েছে। এছাড়া, শীতকালীন অবকাশ একদিন বাড়িয়ে ১১ দিন করেছে অধিদফতর।
অন্যদিকে, ২০ জুলাইয়ের আষাঢ়ি পূর্ণিমা, ২ অক্টোবরের শুভ মহালয়ার একদিন করে দুটি ছুটি বাতিল করা হয়েছে। সবমিলিয়ে ১৬ দিনের ছুটি সমন্বয় করে মাধ্যমিক ও প্রাথমিকে ৭৬ দিন বাৎসরিক ছুটি রেখে তালিকা প্রকাশ করেছে অধিদফতর।
গত ২১ ডিসেম্বর ছুটির তালিকা প্রকাশ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ওই তালিকায় দেখা যায়, ২০২৪ সালেরি সরকা প্রাথমিক বিদ্যালয়ে ছুটি ৬০ দিন। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। সমালোচনার পরিপ্রেক্ষিতে ছুটি বাড়ানো হলো।



মন্তব্য করুন