পুরান ঢাকার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কবি নজরুল সরকারি কলেজে হিসাববিজ্ঞান বিভাগের উদ্যোগে নবীনবরণ ও বসন্ত উৎসব-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ মার্চ) কবি নজরুল সরকারি কলেজের মিলনায়তনে এ উৎসব অনুষ্ঠিত হয়।
‎
‎ঋতুরাজ বসন্ত প্রকৃতির রূপ, রঙ ও আনন্দ দিয়ে শীতের জীর্ণতাকে দূর করে প্রকৃতিতে নিয়ে আসে ভালোবাসার আমেজ। বসন্তকে ভালোবাসার ঋতু বলা হয়। প্রকৃতিতে কৃষ্ণচূড়ার রঙ আর কোকিলের কুহুতানে আসে বসন্ত। বাঙালির কাছে এটি প্রেমের, তারুণ্যের নতুন করে জেগে ওঠার উৎসব। এই আনন্দকে ভাগ করে নিতেই কবি নজরুল সরকারি কলেজে বসন্ত উৎসবের এ আয়োজন। নাচ, গান ও অতিথিদের বক্তব্য উপভোগ করেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আনন্দ আরও বৃদ্ধি করতে গান পরিবেশন করেন হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষিকা সুস্মিতা সাহা। সকাল ১০টা থেকে ৩টা পর্যন্ত চলা এ উৎসবে অংশ নেন শিক্ষার্থী, শিক্ষক, সংস্কৃতিকর্মীসহ আরও অনেকেই।
‎
‎
‎রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অরিফা জাহান মিম বলেন, “ক্যাম্পাসে আসার পরে এটি আমার প্রথম উৎসব। আমি আনন্দের সাথে উপভোগ করেছি। কিন্তু শুধু একটি বিভাগের উদ্যোগে নয় বরং কলেজের উদ্যোগে আরও ভালো একটি উৎসব হওয়া উচিত।”
‎
‎লাহাব হোসাইন লাম বলেন, “সকাল থেকেই উৎসবটি উপভোগ করছি। অনেকদিন পরে ক্যাম্পাসে আনন্দ খুঁজে পেলাম। তবে, বসন্ত উৎসবের সাথে পিঠা উৎসব থাকলে আরও ভালো হতো। একটি বিভাগের উদ্যোগে এর চেয়ে বড় উৎসবের আয়োজন করা সম্ভব না। তাই সকল বিভাগ একসাথে আরও বড় করে করলে আরও ভালো হতো।