• শিরোনাম

    সিমাগোর পর টাইমস হায়ার এডুকেশন র‍্যাঙ্কিংয়েও নেই নজরুল বিশ্ববিদ্যালয়

    আশরাফুল আলম, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : | শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

    সিমাগোর পর টাইমস হায়ার এডুকেশন র‍্যাঙ্কিংয়েও নেই নজরুল বিশ্ববিদ্যালয়

    টাইমস হায়ার এডুকেশন প্রকাশিত এশিয়া বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিং ২০২৬-এ এবারও জায়গা পায়নি ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। এর আগে সিমাগো র‌্যাংঙ্কিংয়েও ছিলনা বিশ্ববিদ্যালয়টি।

    সম্প্রতি প্রকাশিত এ তালিকায় বাংলাদেশি বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে শীর্ষে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও ঢাকা বিশ্ববিদ্যালয়।বিশ্ববিদ্যালয় দুটি যৌথভাবে ৩০১–৩৫০ ব্যান্ডে অবস্থান করেছে। তাদের সামগ্রিক স্কোর ৩৮.৩–৪০.১। তৃতীয় স্থানে রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং চতুর্থ স্থানে নর্থ সাউথ ইউনিভার্সিটি, যারা ৩৫১–৪০০ ব্যান্ডে জায়গা পেয়েছে।

    এ ছাড়া ৪০১–৫০০ ব্যান্ডে রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ৫০১–৬০০ ব্যান্ডে রয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়।

    ৬০১–৮০০ ব্যান্ডে রয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (AIUB), খুলনা বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (MIST), নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। সবশেষে ৮০১+ ব্যান্ডে রয়েছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি।

    এ বিষয়ে ফোকলোর বিভাগের শিক্ষার্থী ঐশ্বর্য সরকার বলেন, সম্প্রতি টাইমস হায়ার এডুকেশন এশিয়া বিশ্ববিদ্যালয় র‍্যাংঙ্কি এ আমাদের বিশ্ববিদ্যালয়ের নাম না থাকা হতাশাজনক। তবে এখনই উদ্যোগ নিলে আন্তর্জাতিক মানে পৌঁছানো সম্ভব। এজন্য গবেষণাখাতে বরাদ্দ ও শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়াতে হবে, শিক্ষক-শিক্ষার্থী এক্সচেঞ্জ প্রোগ্রাম চালু করতে হবে, আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি নিশ্চিত করতে হবে এবং লাইব্রেরি ও একাডেমিক পরিবেশ উন্নত করতে হবে। র‍্যাংকিং বিষয়ক তথ্য ব্যবস্থাপনায় একটি বিশেষ টিম গঠনও জরুরি। শিক্ষা ও গবেষণায় মনোযোগী হলেই আমাদের বিশ্ববিদ্যালয় বিশ্বমানে উন্নীত হতে পারে।

    সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাবেয়া আক্তার অমি জানান, বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে গবেষণার মান বৃদ্ধি করা জরুরি। এজন্য গবেষণাখাতে বরাদ্দ বাড়াতে হবে এবং শিক্ষার্থীদের গবেষণায় সম্পৃক্ত করতে হবে। পাশাপাশি লাইব্রেরিকে আধুনিকায়ন করে দেশি-বিদেশি বই ও জার্নালের সংখ্যা বাড়ানো প্রয়োজন। শিক্ষার্থীদের জ্ঞান ও আগ্রহ বৃদ্ধিতে নিয়মিত শিক্ষামূলক সেমিনার ও কর্মসূচির আয়োজন করাও গুরুত্বপূর্ণ।

    বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি খাতে গবেষণা ও একাডেমিক পরিবেশের উন্নয়ন না ঘটলে বিশ্ব র‍্যাঙ্কিংয়ে প্রত্যাশিত ফল অর্জন সম্ভব নয়। এজন্য বেসিক বিজ্ঞানভিত্তিক প্রোগ্রাম চালু করা জরুরি। শিক্ষক স্বল্পতাও আমাদের একটি বড় সমস্যা। সীমিত সংখ্যক শিক্ষক দিয়ে ক্লাস পরিচালনাতেই হিমশিম খেতে হয়, ফলে গবেষণার জন্য পর্যাপ্ত সময় পাওয়া যায় না। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ে গবেষণার পরিবেশ আরও উন্নত করা প্রয়োজন, যাতে শিক্ষক-শিক্ষার্থীরা ২৪ ঘণ্টা গবেষণার সুযোগ পায়।

    তিনি আরও বলেন,বর্তমান সীমিত সুযোগ-সুবিধার মধ্যে মানসম্মত গবেষণা পরিচালনা করা অত্যন্ত কঠিন। তাছাড়া অধিকাংশ শিক্ষার্থী এখন চাকরিমুখী হওয়ায় গবেষণার প্রতি আগ্রহ তুলনামূলকভাবে কমে যাচ্ছে।

    উল্লেখ্য, টাইমস হায়ার এডুকেশন এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৬-এ ১৮টি নির্দিষ্ট সূচকের ভিত্তিতে ৩৬টি দেশ ও অঞ্চলের ৯২৯টি বিশ্ববিদ্যালয়কে মূল্যায়ন করা হয়েছে। গবেষণা, শিক্ষাদান, জ্ঞান হস্তান্তর ও আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গিসহ বিভিন্ন মানদণ্ড বিবেচনায় এ র‍্যাঙ্কিং নির্ধারণ করা হয়।

    Facebook Comments Box
    ×
    News Image
    বিস্তারিত কমেন্টে…

    বাংলাদেশ সময়: ৯:৩২ অপরাহ্ণ | শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

    daynightbd.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    স্বর্ণালীর বিজেএস জয়ের গল্প

    ২৬ ফেব্রুয়ারি ২০২৫

    Dhaka, Bangladesh
    শনিবার, ২ মে, ২০২৬
    15th Dhu al-Qi'dah, 1447
    SalatTime
    Fajr4:03 AM
    Sunrise5:24 AM
    Zuhr11:55 AM
    Asr3:21 PM
    Magrib6:27 PM
    Isha7:48 PM

    আর্কাইভ

    সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
     
    ১০
    ১১১৩১৫১৬
    ১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭৩০৩১