ঢাকা
৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
আদালতের নির্দেশে জাহ্নবীর আপত্তিকর ৫৫২ লিংক সরানো হচ্ছে জুলাইয়ে ক্ষতিগ্রস্তদের পাশে থাকতে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী সংসদ ভবনের সামনে ব্যাগ ধরে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে শিক্ষিকার মৃত্যু, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ আবাসিক হোটেলে নারীর সঙ্গে রাতযাপনের অভিযোগ বিএনপি নেতা ‘ভাটা শহীদের’ বিরুদ্ধে গ্রামে সরবরাহ বাড়াতেই রাজধানীতে লোডশেডিং নভেম্বরে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী কুড়িগ্রামকে সবুজ জেলায় গড়ার প্রত্যয়ে জেলা জলবায়ু সম্মেলন অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে ঝালকাঠি প্রেসক্লাব থেকে দুই সাংবাদিক সাময়িক বহিষ্কার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কবি নজরুল ক্যাম্পাসে ২০২৫-২৬ সেশনের ভর্তি সহায়তায় ‘অগ্রপথিক’-এর হেল্প ডেস্ক ফুলবাড়ীতে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে অ্যাডভোকেসি সভা
Advertise with us

সংসদ ভবনের সামনে ব্যাগ ধরে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে শিক্ষিকার মৃত্যু, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ

ডেস্ক রিপোর্ট
শনিবার, ২৯ আগস্ট ২০২৬   ১১ বার পঠিত
সংসদ ভবনের সামনে ব্যাগ ধরে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে শিক্ষিকার মৃত্যু, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

রাজধানীতে ছিনতাইকারী ব্যাগ ধরে হ্যাঁচকা টান দিলে রিকশা থেকে পড়ে মারা গেছেন এক নারী। তিনি বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রনজিনা পারভীন (৫৫)।

আজ শনিবার (২৯ আগস্ট) ‎জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে সকাল সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে।

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে চলন্ত রিকশার যাত্রী রনজিলা পারভিনের ব্যাগ ধরে টান দেয় মোটরসাইকেলে আসা ছিনতাইকারী। এই দুষ্কৃতিকারী আগে থেকে ওঁত পেতে ছিল। মুহূর্তের ভারসাম্য হারিয়ে পিচঢালা রাস্তায় আছড়ে পড়েন শিক্ষিকা। মাথায় গুরুতর আঘাত লাগে তার। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রনজিলা পারভীনকে মৃত ঘোষণা করেন।

বগুড়া থেকে বাসে রাজধানীর গাবতলীতে নেমে রিকশায় চড়ে ডাক্তার দেখাতে ফার্মগেটের ইসলামিয়া চক্ষু হাসপাতালে যাচ্ছিলেন এই শিক্ষিকা। ডাক্তার দেখিয়ে হয়তো দ্রুত বগুড়ায় ফিরতে চেয়েছিলেন। কিন্তু তা আর হলো না।

এই ঘটনায় ছিনতাইকারীদের গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান চলছে বলে জানিয়েছে শেরে বাংলা নগর থানা পুলিশ। ছিনতাইকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে নিহতের পরিবার।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa